কৃষি সময়
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

অকাল বৃষ্টিতে মাথায় হাত আমন চাষিদের

রাজশাহী সংবাদদাতাঃ 
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজশাহীর চাষীরা। বিভিন্ন উপজেলার মাঠে পড়ে থাকা পাকা ও কাটা আমন ধান এখন পানিতে ভাসছে। ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তারা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের।

জানা যায়, চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে মোট ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে রোদ উঠলে ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।

রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় দুই দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে ডুবে গেছে এবং পাকা ধান-গাছ হেলে পড়েছে। ফসল ঘরে তোলার ভরা মৌসুমে এমন অসময়ের বৃষ্টিতে উৎপাদন খরচ তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা।

অনেক কৃষক ধান কেটে খেতেই শুকাতে দিয়েছিলেন এবং কেউ কেউ আঁটি বেঁধে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে এবং রোদের দেখা না মিললে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি খেতেই ধান পচে চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে আমনের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে একরের পর একর রোপা আমন ধান নুয়ে জমিতে পড়ে আছে। জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমিতে এখন আমন ধান কাটার ভরা মৌসুম। শুক্রবার রাত থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শনিবারেও অব্যাহত ছিল। 

কৃষকরা জানান, এবছর রোপা আমন রোপণের সময় থেকেই প্রচুর বৃষ্টির দেখা মিলেছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসেও অন্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্যে আবাদ টিকিয়ে রেখে শেষ মুহূর্তে ভালো ফলন হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। 

তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, আমার জমিতে ধান কেটে রেখেছিলাম। টানা বৃষ্টির কারণে সেগুলো ডুবে গেছে। বৃষ্টি না থামলে অনেক ক্ষতি হয়ে যাবে। একইভাবে কৃষক জাহিদুল জানান, পাকা ধানের ওপর বৃষ্টি হওয়ায় তারা সমস্যার মধ্যে পড়েছেন, তবে দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কম হবে।

আরেক কৃষক নিশান আলী জানান, আমন ধানের জমিতে যে পরিমাণ পানি ঢ়ুকে আছে তা দ্রুত নিষ্কাশন না হলে ধানে গাছ গজিয়ে উঠবে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তিনি আরও জানান, উজান থেকে প্রতিটি ব্রিজের মুখ দিয়ে পানি নামতেই আছে, যেদিকেই চোখ যায় সেদিকেই পানি থইথই করছে।

কৃষকরা আশঙ্কা করছেন, শুক্রবার রাতে বৃষ্টি কিছুটা থামলেও শনিবার সকাল থেকে যেভাবে বৃষ্টি চলছে তা অব্যাহত থাকলে নিচের জমিগুলো পুরোপুরি ডুবে গিয়ে রোপা আমনের মারাত্মক ক্ষতিসাধন হবে, যা তাদের সর্বনাশ ডেকে আনবে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে সবজি খেতও ক্ষতির মুখে পড়েছে এবং গ্রামীণ হাটবাজার ও কৃষি শ্রমিকদের কাজেও স্থবিরতা নেমে এসেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, দ্রুত জমির পানি নিষ্কাশন করা গেলে বৃষ্টিতে ধানের খুব বেশি ক্ষতি হবে না। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। দুদিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। আরও দুদিন বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

1

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

2

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

3

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

4

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

5

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

6

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

7

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

8

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

9

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

10

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

11

আঙুর চাষে তাওহিদের সাফল্য

12

হিমাগারে আলু এখন কৃষককের গলার কাটা

13

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

14

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

15

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

18

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

19

লাউ চাষে লোকশানে চাষীরা

20