কৃষি সময়
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আঙুর চাষে তাওহিদের সাফল্য

দিনাজপুর সংবাদদাতাঃ 
ফেসবুক,ইউটিউব দেখে আঙুর চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তাওহিদুল ইসলাম তাওহিদ নামে এক তরুন উদ্যোক্তা। ১০ শতক জমিতে তিনি গড়ে তুলেছেন আঙুর বাগান। তার বাগানের প্রতিটি গাছে ধরেছে থোকায় থোকায় আঙুর। যা থেকে তিনি বাল টাকা লাভের আশা করছেন। তরুন এই উদ্যোক্তা দিনাজপুরের নবাবগঞ্জের নলেয়া গ্রামে।  

ফেসবুক আর ইউটিউবে আঙুর বাগান থেকে তাওহিদ নিজের ১০ শতক জমিতে ১৮৫টি আঙুর গাছ লাগান। শুরুতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় তাকে। তবে তাতে দমে যাননি। ইউটিউবে বিভিন্ন দেশের আঙুর চাষের ভিডিও দেখে গাছের পরিচর্যা, মাচা তৈরি, ডাল ছাঁটাই, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণের কৌশল শেখেন। শ্রম,আর মেধা দিযে তিনি নিজের বাগানের প্রতিটি গাছে আঙুর ফলিয়েছেন। তার বাগানের গাছে গাছে এখন থোকায় থোকায় আঙুর ঝুলছে। অনেক গাছের আঙুর পরিপক্ক হয়েছে। এতে তার স্বপ্ন এখন বাস্তবে রুপ লাভ করেছে। যা দেখতে প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন স্থানীয় কৃষক ও উৎসুক মানুষ। তাদের অনেকের কাছেই এলাকার মাটিতে আঙুর ফলানো এখনো বিস্ময়ের বিষয়।

আঙুর চাষী তাওহিদ বলেন,ইউটিউবে বিভিন্ন দেশের আঙুর চাষের ভিডিও দেখে আমার আগ্রহ তৈরি হয়। প্রথমে মনে হয়েছিল, আমাদের এলাকার মাটিতে হয়তো ভালো ফলন হবে না। পরে নিজেই চেষ্টা করার সিদ্ধান্ত নিই। নিয়মিত পরিচর্যা ও বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে এখন গাছে ভালো ফলন পেয়েছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষ করার ইচ্ছা রয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, কৃষিতে বৈচিত্র্য আনার পাশাপাশি উচ্চমূল্যের ফল ও ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তাওহিদের আঙুর চাষ একটি সম্ভাবনাময় উদ্যোগ। এ চাষে মাটি, জাত নির্বাচন, পানি নিষ্কাশন, সার ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

1

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

2

টেন্ডার না পেয়ে খামারবাড়িতে‘পিডিকে থাপ্পড় মারার হুমকি’

3

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

4

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

5

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

6

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

7

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

8

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

11

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

12

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

13

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

14

৪৫টি কয়লার চুল্লি ধ্বংস

15

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

16

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

17

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

18

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

19

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

20