কৃষি সময়
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাদায় বন্দি ৪ মহিষ উদ্ধার করলেন ইউএনও

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
দীর্ঘদিন ধরে বুক সমান কাদার ভিতর বেঁধে রাখা চারটি মহিষ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও প্রচারের পর রোববার মহিষগুলোকে উদ্ধার করা কয়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামে রোববার এ ঘটনা ঘটে।  

জানা যায়,প্রায় ৬ মাস ধরে মহিষগুলোর মালিক আব্দুল আলিম কাদার মধ্যে বেধে রাখে। তারা এখানেই দাঁড়িয়ে খাবার খাওয়া সহ রাত্রী যাপন করতো। এমন অবস্থায় মহিষগুলো স্বাস্থ্যর চরম অবনতি ঘটে।  স্থানীয়রা বার বার মহিষগুলোতে সরাতে বল্লেও মালিক তা কানে তোলেননি। পরর্বতীতে গণমাধ্যম কর্মীরা মহিষের এমন দুর্ভোগ নিয়ে সামজিক মাধ্যমে ভিডিও প্রচার করার পরই তা ভাইরাল হয়ে যায়। 

ভিডিওটি দেখার পরপরই মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন তা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেন। প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে মহিষ চারটিকে কাদা থেকে মুক্ত করে একটি শুকনা ও নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন জানান, মহিষগুলোকে উদ্ধার করে শুকনা স্থানে রাখা হয়েছে। এর মালিককে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মহিষগুলোর জন্য পর্যাপ্ত জায়গা, শুকনা মেঝে, সুষম খাবার-পানি এবং নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি বর্জ্য থেকে তৈরি ‘বায়োচার’ হতে পারে সম্ভাবনাময় সমাধান

1

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

2

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

3

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

4

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

5

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

6

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

7

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

8

হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ

9

কমলগঞ্জের টমেটোর চারা যাচ্ছে সারা দেশে

10

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

11

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

12

পাখির প্রতি আইনজীবির ভালবাসা

13

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

14

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

15

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

16

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

17

করাতকলে উজাড় হচ্ছে বন

18

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

19

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

20