কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগুনের দাম না পেয়ে হতাশ কৃষক

কুড়িগ্রাম সংবাদদাতাঃ 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরাঞ্চলে বেগুনের বাম্পার ফলন হয়েছে। ভাল ফলনে চাষীদের লাভবান হবার কথা থাকলেও বাজারে দাম না থাকয় চাষীরা হতাশ হয়ে পড়েছেন। অনেক চাষী বলছেন তারা উৎপাাদন খরচই তুলতে পারবেন না। 

জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৯০০ হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠজুড়ে এখন বেগুনের সমারোহ; গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় বেগুন। উৎপাদন ভালো হওয়ায় শুরুতে লাভের স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা। তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় সেই স্বপ্ন এখন হতাশায় রূপ নিয়েছে। বর্তমানে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।

ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে বেগুনের আবাদ করেছেন কৃষকেরা। অনেকের ক্ষেতেই একসঙ্গে প্রচুর বেগুন ধরেছে। তবে ক্ষেত থেকে বেগুন তুলে বাজারে নিয়ে গেলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। উৎপাদিত বেগুনের একটি বড় অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে বেগুন চাষ করতে বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিচর্যাসহ খরচ হয় প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় একই জমির বেগুন বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা করেছিলেন তারা। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় এখন লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকেরা বলছেন, জমি প্রস্তুত, চারা রোপণ, সার-কীটনাশক প্রয়োগ, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব ক্ষেত্রেই বাড়তি টাকা ব্যয় করতে হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় বাজারে বেগুনের দাম পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে বেগুন চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক।

বঙ্গসোনাহাটা এলাকার কৃষক নুর আলম বলেন, সারা বছর জমিতে পরিশ্রম করেছি। ফলন ভালো হয়েছে, কিন্তু দাম না থাকায় কোনো লাভ হচ্ছে না। বেগুন বেশি দিন জমিতে রেখে দেওয়ারও সুযোগ নেই। সময়মতো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে।

একই এলাকার বেগুনচাষি শাহা আলম বলেন, এবার জমিতে বেগুনের ফলন খুব ভালো হয়েছে। ভেবেছিলাম, ভালো দাম পেলে খরচ বাদ দিয়ে বেশ কিছু টাকা লাভ হবে। কিন্তু এখন প্রতি মণ বেগুন ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ক্ষেত থেকে বেগুন তোলা, পরিবহন ও শ্রমিকের মজুরি দিতেই অনেক টাকা চলে যাচ্ছে। এ দামে আমাদের লাভ তো দূরের কথা, মূলধন ওঠানোই কঠিন হয়ে পড়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তানভীর হাসান বলেন, বেগুনসহ সবজি উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

1

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

2

৫০ বছরের পুরোনো সবজি হাট

3

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

4

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

5

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

6

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

7

নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

8

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

9

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

10

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

11

৭০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

12

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

13

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

14

এয়ার ফ্লো মেশিন বিতরণ

15

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

16

৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

17

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

18

ব্রহ্মপুত্রের ভাঙনে হারাচ্ছে কৃষি জমি

19

শতাধিক গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

20