কৃষি সময়
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

সিরাজগঞ্জ সংবাদদাতা

দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। ভোজ্যতেল হিসেবে সরিষার চাহিদা বাড়ায় এবছরও রেকর্ড পরিমাণ আবাদ হয়েছে চলনবিল অধ্যুষিত এ জেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভাল হবে বলে আশা। জেলার চলনবিল অধ্যুষিত উল্লাপড়া, তাড়াশ উপজেলায় দিগন্তজোড়া মাঠে সরিষার হলুদআভা। মাঠে মাঠে বসেছে মৌ বক্স। সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে মৌ-বাক্স বসিয়েছেন মৌ খামারিরা। তেল ও মধু মিলিয়ে জেলায় এবার হাজার কোটি টাকার বাণিজ্যের আশা কৃষি বিভাগের।

 

দিগন্ত বিস্তৃত মাঠ ছেয়ে আছে হলুদের গালিচায়। সিরাজগঞ্জের আঁকাবাঁকা প্রতিটি ফসলি মাঠ যেন শিল্পীর তুলিতে আঁকা এক রঙিন ক্যানভাস।

 

চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় ৯০ হাজার ৫৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে ফলনের আশা করছেন ৭ থেকে ৮ মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছরও ভালো লাভের আশা কৃষকদের।

 

কৃষকরা জানান, অন্যান্য ফসল বা ধান উৎপাদন করলে তাদের এতো লাভ হয় না। এজন্য তারা সরিষার আবাদ করে থাকেন। আবহাওয়া ভালো থাকায় বিঘায় আট মনের অধিক ফলন লাভের আশা করছেন কৃষকরা।

 

এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে তিন হাজারের বেশি মৌ-বাক্স বসিয়েছেন দুই শতাধিক মৌ খামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু পাইকারি দরে বিক্রি করছেন ৩০০ থেকে ৪০০ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

1

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

2

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

3

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

5

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

6

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

7

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

8

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

9

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

10

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

11

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

12

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

13

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

14

দুম্বা পালনে রবিউলের সফলতা

15

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

16

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

17

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

18

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

19

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

20