কৃষি সময়
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে সুপারির জমজমাট বাজার

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এবার সুপারি ফলন অনেকটা কম হয়েছে। তবে বাজারে চড়া দাম থাকায় চাষীরা বেশ খুশি। স্থানীয় হাটে বিক্রি হচ্ছে কোটি টাকার উৎপাদিত সুপারি। যা এখানকার চাহিদা মিটিয়ে যাচ্ছে সারাদেশে। 

মোরেলগঞ্জ উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে এবার সুপারি চাষাবাদ হয়েছে। এখান থেকে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন সুপারি উৎপাদিত হয়েছে। 

উপজেলার হোগলাপাশা, বনগ্রাম, খাউলিয়া, রামচন্দ্রপুর ও চিংড়াখালী ইউনিয়নে সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয়। এর বাইরে কমে বশি প্রায় সব গ্রামেই সুপারির চাষাবাদ দেখা যায়। এ উপজেলার কৃষকের বাড়ির আঙিনা থেকে জমির আইল পর্যন্ত দেখা মেলে সারি সারি সুপারি গাছের। এখানকার মাটি সুপারি চাষের উপযোঘী হওয়ায় ভাল ফলন হয়। তেমন কোন বাড়তি খরচ ছাড়া চাষীরা সংগ্রহ করা সুপারি বিক্রি করে ভাল টাকা আয় করছেন। যা তাদের সংসার খরচ সহ চাষাবাদে বাড়তি যোগান দেয়। 
এখানকার উৎপাদিত সুপারি ক্রয়-বিক্রয়ের জন্য উপজেলার বৌলপুর বাজারে সপ্তাহে বসছে সুপারির হাট। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এখানে হাট বসে। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সুপারি কিনতে আসেন। প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি বিক্রি হচ্ছে। এসব সুপারি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। মৌসুমের শুরু থেকেই এ বাজারে বেচাকেনা জমে উঠেছে। 

হাটে সুপারি বিক্রি করতে আসা বড় হরিপুর গ্রামের দিলীপ বিশ্বাস, গোবিন্দপুর গ্রামের মোসলেম হাওলাদার ও কালিয়ামেগা গ্রামের সামছুর রহমানসহ কয়েকজন কৃষক জানান, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন প্রায় অর্ধেক হয়েছে। তবে দাম বেড়েছে দ্বিগুণ। গত বছর যে সুপারি প্রতি কুঁড়ি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করেছেন, এবার তা ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে দাম থাকলে মৌসুমের শেষদিকে আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।

ব্যবসায়ীরা জানান, গত বছর ভালো মানের প্রতি কুঁড়ি সুপারি সর্বোচ্চ ৬০০ টাকায় কেনা যেত। এবার একই মানের সুপারি কিনতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। মাঝারি মানের সুপারি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। বাজারদর বেশি হওয়ায় ব্যবসায়ীদেরও বেশি পরিমাণ নগদ টাকা বিনিয়োগ করতে হচ্ছে। হাট থেকে সুপারি কিনে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এর মধ্যে উত্তরাঞ্চলের রংপুর, বগুড়া, নাটোর, কুড়িগ্রাম ও গাইবান্ধা ছাড়াও চট্টগ্রামে সুপারি যাচ্ছে। হাজার হাজার বস্তা সুপারি পাইকারি বিক্রির জন্য আড়তদারদের কাছে পাঠানো হচ্ছে। প্রতি হাটে প্রায় কোটি টাকার সুপারি সরবরাহ করছেন ব্যবসায়ীরা।
বৌলপুর বাজারের সুপারি ব্যবসায়ী রেজাউল শেখ, কবির শেখ, মহিত খান, শাহিন শিকদার, নাজমুল হাওলাদার ও ছিদ্দিক শেখ জানান, এ বছর ফলন কম হলেও বাজারদর বেশ ভালো। দাম বাড়ায় কৃষকরা উৎপাদন কম হওয়ার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারছেন।

মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বছর ফলন কিছুটা কম হলেও বাজারদর ভালো। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। সুপারির ভালো দাম থাকলে আগামীতে এ ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়বে। পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেচের অভাবে ৩ বিঘা জমির ধান নষ্ট

1

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

4

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

5

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

6

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

7

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

8

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

9

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

10

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

11

চুয়াডাঙ্গায় আগাম জাতের বাঁধাকপিতে বিরল রোগ

12

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

13

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

14

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

15

২ উপজেলার কৃষকের স্বপ্ন পানির নিচে

16

খেজুর গুড়-রস থেকে শতকোটি টাকা আয়ের আশা

17

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

18

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

19

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

20