কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিলাবৃষ্টিতে আমন,আলুর ক্ষতির শঙ্কা

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের পীরগাছায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।
মঙ্গলবার রাতে উপজেলার কয়েকটি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়।

উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় শিলাবৃষ্টির প্রভাবে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আলুর ক্ষেতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ে জরিপ প্রয়োজন।

অনেক কৃষক সারা বছরের সংসার খরচ ও জীবিকার জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। পাশাপাশি আগাম আলু চাষেও বিনিয়োগ করেছেন অনেকে। ফলে একসঙ্গে ২ ফসলের ক্ষতির আশঙ্কায় তাদের দুশ্চিন্তা বেড়েছে।

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হোক। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অনেক জায়গায় ধানের ক্ষেত শিলাবৃষ্টির তোপে ও বাতাসে নুয়ে পড়েছে।

শিলাবৃষ্টির আকস্মিক আঘাতে মাঠের ফসল নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন পীরগাছার কৃষকেরা। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার ব্যবস্থা চান তারা।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

1

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

2

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

3

কানসাটে আম বিক্রি চলছেই

4

ভারতের ডিমের রাজধানী

5

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

6

ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ

7

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

8

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

9

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

10

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

11

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

পরিকল্পিত ফল চাষে সফল মনিরুজ্জামান

14

বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন

15

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

16

উত্তরাঞ্চলে একাধিক “কৃষি অর্থনৈতিক অঞ্চল” স্থাপনের পরিকল্পনা

17

ভ্যানিলা চাষে সফলতার হাতছানি

18

চায়না দুয়ারি জাল জব্দ

19

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

20