কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ না পাওয়ায় কষ্টে চলছে জেলেদের জীবন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় নদীতে মাছ না পেয়ে অতি কষ্টে কাটছে জেলেদের জীবন। মেঘনা পাড়ের শত শত জেলে এখন অলস বসে সময় কাটাচ্ছেন। ইলিশের ভরা মৌসুমেও মাছ না পেয়ে এসব জেলে পরিবারের জীবন জিবিকা এখন চরম অনিশ্চয়তা পড়েছে।

ভোর থেকে গভীর রাত পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শত শত মাছ ধরার নৌকা ছুটে চললেও জালে উঠছে না প্রত্যাশিত ইলিশ। এতে মেঘনাতীরের জেলে পেশার অধিকাংশ মানুষের জীবন-জীবিকা নির্বাহের চিত্র বদলে গেছে। কেউ নদীর পাড়ে হাত-পা গুটিয়ে অলস সময় কাটাচ্ছেন, কেউ আবার নদীতীরের মাছঘাটগুলোতেই তাস, ক্যারম ও লুডো খেলছেন। সামনে মাছের পরিমাণ বাড়বেÑসে আশায় অনেকে আবার পুরনো জাল ও নৌকা মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন।

কোথাও কোথাও অল্প কিছু ইলিশ মিললেও অধিকাংশ জেলের জালে ধরা পড়ছে অন্যান্য মাছ। এতে জ্বালানি তেল, বরফ, খাদ্য ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ভরা মৌসুমে নদীতে ইলিশ না পাওয়ায় জেলেদের জীবন-জীবিকা নির্বাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও নদীতে ইলিশের পরিমাণ কম হওয়ার কারণ হিসেবে জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছে মৎস্য বিভাগ।

দৌলতখান উপজেলার বটতলা এলাকায় নৈমুদ্দিন, শাবুদ্দিন, আছলাম, ফারুকসহ আরো বেশ কয়েকজন জেলের সঙ্গে কথা হলে তারা জানান, মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত এ অঞ্চলের অধিকাংশ জেলেই ৪০-৫০ হাজার টাকা দেনায় পড়েছেন। ইলিশ পাওয়ার আশায় প্রতিদিন ধারদেনা করে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে একটু একটু করে তাদের দেনার পরিমাণ বেড়ে গেছে। তারা বলছেন, গত বছরের এ সময়গুলোতেও ইলিশের পরিমাণ কিছুটা কম থাকলেও এখনকার মতো এতটা কম ছিল না। বর্তমানে দিনভর নদীতে জাল ফেলে এক হালি, দেড় হালি, আবার কোনোদিন মাছ না পেয়েই খালি হাতে ফিরতে হচ্ছে। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করে বলেন, ‘নদীর বিভিন্ন স্থানে পলি জমে দেখা দিয়েছে নাব্যতা সংকট। কমে গেছে পানিপ্রবাহ। এছাড়া ময়লা-আবর্জনায় সৃষ্টি হয়েছে নদীদূষণ। এতে নদী থেকে ক্রমান্বয়ে ইলিশ অন্যত্র চলে যাচ্ছে। ইলিশ গভীর জলের মাছ। নদীর বিভিন্ন স্থানে ইলিশের অভয়াশ্রমে ডুবোচর জেগে ওঠায় ইলিশ সাগরে চলে যাচ্ছে। তাছাড়া জলবায়ুর বিরূপ প্রভাবে ইলিশের মৌসুম অনেকটা পিছিয়ে গেছে। তবে সামনের দিনগুলোয় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

1

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

2

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

3

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

4

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

5

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

6

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

7

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

8

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

9

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

10

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

11

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

12

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

13

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

14

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

18

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

19

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

20