কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

কৃষি সময় ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আজ বলেন, ‘আমন্ত্রণপত্রটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। আমরা এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।’

ভারত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ জোটটির সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
ব্রিকসের সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, জোটটির অংশীদার দেশগুলোর মধ্যে রয়েছে বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান এবং ভিয়েতনাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

1

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

2

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

3

৩ শতাধিক পাখি অবমুক্ত

4

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

5

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

6

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

7

খেজুরের বিচি থেকে কফি তৈরি

8

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

9

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

10

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

11

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

12

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

13

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

14

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

15

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

16

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

17

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

18

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

19

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

20