কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কাঁকড়া শিকারী ৮ জেলে আটক

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকার তিনকোণা আইল্যাণ্ড থেকে আট জেলেকে আটক করে আদালতে পাঠিয়েছেন বনরক্ষীরা।

মঙ্গলবার বিকালে কাঁকড়া শিকারের সময় তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন মহিদুল শেখ (৩৬), আবু সুফিয়ান শেখ (২৯), হোসাইন হাওলাদার (২৫), শুকুর আলী (৩৫), রুবেল শেখ (২৮), জোলার শেখ (২৬) হোসাইন শেখ (২২) ও ইমরান শেখ (৩৫)।
এদের বাড়ি মোংরা উপজেলার বকুলতলা গ্রামে। ঘটনাস্থল থেকে ৩০০টি কাঁকড়া ধরা চারু, ৬০ কেজি কাঁকড়া ও একটি নৌকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সংরক্ষিত বনে তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই নিষিদ্ধ সময়ে গোপনে বনে ঢ়ুকে একদল জেলে কাঁকড়া আহরণ করছিলেন। গোপন সংবাদ পেয়ে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

1

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

2

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

3

উল্লাপাড়ায় সুগন্ধি ধানের বাম্পার ফলন

4

দেশি মাছের সংকট শুঁটকি উৎপাদনে ধস

5

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

6

সবজি চাষে সেলিনার বাজিমাত

7

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

8

সারসহ আটক ৯

9

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

10

দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে ময়নাকাটা নদী

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

13

বলদা খাল এখন ময়লার ড্রেন

14

চুয়াডাঙ্গায় আগাম জাতের বাঁধাকপিতে বিরল রোগ

15

ছাড়পত্র ছাড়াই চলছে ৩৪ ইটভাটা

16

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

17

নীলফামারীর বাজারে উঠেছে আগাম আলু

18

টেকনাফে শসার বাম্পার ফলন

19

উপকূলের জেলে-মহাজন ঋণের জালে বন্দি

20