কৃষি সময়
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন


নিজস্ব প্রতিবেদক

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে।

 

কৃষিবিদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি ২০২৩-২০২৪ সালের দিকে এই দায়িত্ব গ্রহণ করেন।

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে পাবনা-৩ (চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, তার আসনে এমপি নির্বাচিত হন জামায়াত প্রার্থী।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩টি টিয়া পাখি অবমুক্ত

1

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

2

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

3

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

4

১৩ জেলায় ঘনিয়ে আসছে বন্যা

5

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

6

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

7

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

8

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

9

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

10

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

11

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

12

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

13

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

14

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

15

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

16

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

17

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

18

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

19

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

20