কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে বাড়ছে কাঁচামরিচের চাষাবাদ

দিনাজপুর সংবাদদাতাঃ 
ভালো ফলন ও দাম পাওয়ায় দিনাজপুরের সীমান্তঘেঁষা হিলিতে দিন দিন বাড়ছে কাঁচামরিচের চাষাবাদ। অন্য ফসলের তুলনায় খরচ কম ও বাড়তি পরিচর্যা তেমন না লাগায় কাঁচামরিচ চাষে বেশি ঝুঁকছেন স্থানীয় কৃষকরা।

জানা গেছে, উপজেলায় এবার আট হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। কয়েক বছর আগে দুই-তিন হেক্টর জমিতে মরিচের চাষ হতো। শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের হিলির বিভিন্ন মাঠে ধানের প্রচুর আবাদ হয়। এর সঙ্গে বাণিজ্যিকভাবে কাঁচামরিচ চাষও বাড়ছে।

হিলির মুর্শিদপুর গ্রামের কৃষক আতিয়ার রহমান এখানে মরিচ চাষের সুত্রপাত ঘটান। তিনি বগুড়া থেকে বীজ ও সার এনে এলাকায় চাষ শুরু করেন। প্রথম চাষেই তিনি সাফল্য পান। তাকে দেখে এলাকার অনেক কৃষকই এখন কাঁচামরিচ আবাদে ঝুঁকেছেন।

আতিয়ার এবার তিন বিঘা জমিতে কাঁচামরিচ চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় তার জমিরে গাছে প্রচুর মরিচ ধরেছে। বর্তমানে বাজারে কাঁচামরিচের দাম ১১০-১২০ টাকা কেজি। এ পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকা খরচ হলেও এরই মধ্যে আড়াই লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। জমিতে যে মরিচ আছে, তাতে আরো আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি। তবে মরিচ আমদানি করা হলে দাম কমে লোকসানের আশঙ্কা থাকে জানিয়ে তিনি সরকার থেকে আমদানি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান এ কৃষক।

কৃষক আতিয়ার রহমান বলেন, ‘বেশ কয়েক বছর ধরে ধান আবাদ করি, কিন্তু লাভজনক হয় না। খরচের টাকাই ওঠে না। অন্যদিকে কাঁচামরিচ আবাদ করলে খরচের চেয়ে দ্বিগুণের বেশি লাভ থাকে। 

আতিয়ার রহমানের সফলতা দেখে অনুপ্রাণিত হয়েছেন অন্য কৃষকরাও। আগে রিকশা-ভ্যান চালাতেন মোস্তাফিজুর রহমান। তিনি অন্যের জমি বর্গা নিয়ে কাঁচামরিচ লাগিয়েছেন। ভালো ফলন ও লাভ পাবেন বলে তিনিও আশাবাদী। 

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন,ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরা মরিচ চাষে আগ্রহী হচ্ছেন। আগে যেখানে দুই-তিন হেক্টর জমিতে মরিচ চাষ হতো, বর্তমানে তা আট হেক্টর জমিতে দাঁড়িয়েছে। বর্তমানে মানুষ জমি ছাড়া টবেও মরিচ চাষ করছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে নিয়মিত পরামর্শ দিচ্ছে। আগামীতে কাঁচামরিচ আবাদ আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

1

সাত অবৈধ বাঁধ অপসারণ

2

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

3

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

4

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

5

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

6

সার ডিলার নিয়োগে অনিয়ম : বাতিল করে নতুন ডিলারশিপ প্রদানের দা

7

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

8

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

9

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

10

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

11

মাসে ৩ লাখ গাছ বিক্রি করেন মেহেদী

12

২১ জেলেসহ দুটি অবৈধ ট্রলিং বোট আটক

13

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

14

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

15

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

16

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

17

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

18

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

19

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

20