কৃষি সময়
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাদে মৌবক্স বসিয়ে মধু আহরণ

সাতক্ষীরা সংবাদদাতাঃ 
মসজিদ,বাসা বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদে পোশা মৌমাছির বঙ্ বসিয়ে মধু আহরণ করে ব্যাপক সফলতা পেয়েছেন সাদ্দাম হোসেন নামে এক উদ্যোক্তা । ১০ বছর ধরে তিনি এভাবে প্রাকৃতিক মধু আহরণ করে প্রতি বছর ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছেন। সফল এ উদ্যোক্তা সাতক্ষীরায় সদর উপজেলার চুপড়িয়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ উদ্যোক্তা গত ১০ বছর ধরে প্রাকৃতিক মধু আহরণ করছেন।  এ প্রক্রিয়ায় তিনি তার এলাকার বিভিন্ন মসজিদ,বাসা বাড়ি,প্রতিষ্ঠানের ছাদে ২শতাধিক পোশা মৌমাছির বঙ্ বসিয়েছেন। এখান থেকে মৌমাছির দল বিভিন্ন ফুল ফল থেকে মধু সংগ্রহ করে মৌবঙ্ েজমায়। এরপর সেই মধু আহরণ করে বোতলজাত করে বিক্রি করা হয়। যার মাধ্যমে প্রতি বছর ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছেন তিনি। তার এই উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। 

সাদ্দাম মূলত ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করেন। গাছের খোড়ল বা ফাঁকে বাসা বাঁধা এসব মৌমাছিকে কাঠের বাঙ্ েলালন-পালন করেন তিনি। তার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যরাও মৌচাষে আগ্রহী হচ্ছেন। ইতোমধ্যে তার কাছ থেকে মৌবাঙ্ সংগ্রহ করে প্রায় ৮০ ব্যক্তি নিজেদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে মৌচাষ শুরু করেছেন। বর্তমানে ১০ তরুণ তার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন।

এই উদ্যোক্তা বিসিকের অনুমোদন নিয়ে নিজের প্রতিষ্ঠানের নাম দিয়েছেন মৌমাছি কুঠির। এর মাধ্যমে তিনি মানুষের হাতে খাঁটি মধু পৌঁছে দিচ্ছেন। 
সাদ্দাম হোসেন বলেন, মানুষ খাঁটি মধু সম্পর্কে জানে না। ভেজাল মধুতে বাজার সয়লাব। অথচ বাড়িতে একটি মৌবাঙ্ থাকলে বিভিন্ন ফুল থেকে প্রাকৃতিক উপায়ে সংগ্রহ করা মধু পরিবারের সদস্যরা নিজেরাই সংগ্রহ করতে পারবেন। আমার কাছ থেকে ৮০ জন মৌবাঙ্ নিয়ে কাজ করছেন। আমি চাই, প্রতিটি বাড়িতে খাঁটি মধু পৌঁছে। তিনি উল্লেখ করেন,কুলবাগানিরা অনেক সময় বাগানের পাশে মৌবাঙ্ বসাতে দেন না। এটি ভ্রান্ত ধারণা। মৌমাছি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরাগায়ণের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা করে। এ বিষয়ে কৃষকদের সচেতন করা প্রয়োজন। মৌচাষিরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া দরকার। 

সাতক্ষীরা বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস বলেন, সাদ্দাম ক্ষুদে মৌমাছি নিয়ে কাজ করেন। আমাদের প্রতিষ্ঠানের ছাদেও তিনি একটি মৌবাঙ্ দিয়েছেন। তার উদ্যোগে সাতক্ষীরায় মৌচাষে বিপ্লব ঘটেছে। সফল মৌচাষি হিসেবে সাদ্দাম হোসেন অনুকরণীয়।তিনি জানান, বর্তমানে সাতক্ষীরায় বিসিক নিবন্ধিত মৌচাষির সংখ্যা প্রায় ৬০০। মৌচাষিদের ঋণ ও প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় সাতক্ষীরায় মৌমাছি পালন সম্প্রসারণে নতুন একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় মৌচাষের প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা তৈরিতে কাজ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

1

ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন

2

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

3

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

4

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

5

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

6

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

7

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

8

আগাম শিমে ভালো ফলনে লাভবান চাষী

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

11

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

12

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

13

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

14

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

15

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

16

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

17

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

18

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

19

মাল্টা চাষে নাসিরের বাজিমাত

20