কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

নিজস্ব প্রতিবেদকঃ 
সারা দেশের কৃষি জমির মাটি (সয়েল) পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোগের অংশ হিসাবে একেবার প্রান্তিক পর্যায়ে মাটির নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার রিপোর্ট ৪মাসের মধ্যেই পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পরীক্ষায় মাটিতে ভারী ধাতুর (হেভি মেটাল) উপস্থিতি শনাক্ত হলে তা নিয়ন্ত্রণে ‘সয়েল ডেভেলপমেন্টে’ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

কৃষি মন্ত্রী বলেন,নিরাপদ খাদ্য ও ফসল উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের আমদানি, ব্যবহার ও বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিনের নীতিগত ঘাটতি দূর করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি এ বিষয়ে সুপারিশ দেবে। 
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি শুধু খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে মাটির স্বাস্থ্যও সরাসরি জড়িত। দীর্ঘদিন ধরে দেশের মাটিতে প্রয়োজনীয় চিকিৎসা বা ব্যবস্থাপনা না থাকায় কোথাও কোথাও ভারী ধাতুর উপস্থিতি দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরকার সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাটির পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর পাঁচ-ছয় মাসের মধ্যে এ কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, আগামী চার মাসের মধ্যে দেশের সব এলাকার মাটির পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যাবে। এরপর মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার ও উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেয়া হবে।

কীটনাশকে দীর্ঘদিনের নীতিগত ঘাটতি
কীটনাশকের ব্যবহার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। বিশ্বজুড়ে কৃষিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহৃত হলেও সব ফসলের জন্য একই ধরনের কীটনাশক প্রযোজ্য নয়। দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ফসলের জন্য কীটনাশকের ধরন ও ব্যবহারের মাত্রায় পার্থক্য রয়েছে।
কিন্তু বাংলাদেশে এত দিন কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের সুনির্দিষ্ট নীতিমালা ছিল না বলে মন্তব্য করেন তিনি। একইভাবে কীটনাশক ব্যবহারের নিয়মকানুন, আমদানির ক্ষেত্রে কী ধরনের পরীক্ষা করতে হবে এবং কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে কীটনাশক বাজারজাত করার অনুমতি দেয়া হবেÑএসব বিষয়েও পর্যাপ্ত নীতিমালা ছিল না।

মন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, এ ধরনের কোনো নীতিমালা ছিল না। যার কারণে আমরা মন্ত্রণালয় থেকে এটার জন্য একটি খুব হাই প্রোফাইলের টিম তৈরি করেছি।

কীটনাশক ব্যবস্থাপনায় নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি এ বিষয়ে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। গত চার মাসে কমিটির একাধিক বৈঠক হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটি একটি প্রস্তাবনা দেবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, কীটনাশকের আমদানি, প্রয়োগ ও বিক্রয়Ñএই তিনটি বিষয়কে সমন্বয় করে প্রস্তাবনা তৈরি করা হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর বড় পরিসরে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। পরবর্তী সময়ে সরকারি পর্যায়ে অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হবে।

কৃষি মন্ত্রী বলেন, সরকারি কোনো উদ্যোগে কমিটি গঠন ও যাচাই-বাছাইয়ের কথা বলা হলে অনেকের মনে প্রশ্ন থাকে, কাজটি শেষ হতে কত সময় লাগবে। কিন্তু এ ক্ষেত্রে সরকার সময়সীমা মাথায় রেখেই এগোচ্ছে। গত চার মাসে তিনটি বৈঠক হয়েছে এবং প্রায় এক মাস আগে কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই তাদের রিপোর্ট পাওয়ার আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা প্রচণ্ড সিরিয়াস এই ব্যাপারগুলোতে। মানুষ, এ দেশের মানুষের জন্য। মানুষ যদি বাঁচতে না পারে, তাহলে দেশ দেশে থাকবে কী?

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই

1

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

2

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

3

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

6

২৮ ভারতীয় গরু জব্দ

7

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

8

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

9

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

10

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

11

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

12

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

13

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

14

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

15

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

16

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

17

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

18

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

19

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

20