কৃষি সময়
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ার সান্তাহারে রেলওয়ের লিজ নেওয়া তিনটি পুকুর থেকে প্রায় তিন মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই মাছচাষীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী গো-পোঁওতা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম।
জরিমানাপ্রাপ্তরা হলেন সান্তাহারের সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন ও একই গ্রামের ইউসুফ আলী। ভ্রাম্যমাণ আদালত দেলোয়ার হোসেনকে ৩০ হাজার এবং ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়,এরা রেলওয়ে থেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনটি পুকুরে অভিযান চালিয়ে জাল ফেললে প্রায় তিন মণ পিরানহা মাছ ধরা পড়ে। পরে মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা পিরানহা মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

1

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

2

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

3

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

4

তরমুজ চাষে কৃষকের সাফল্য

5

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

6

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

7

লেবু চাষে প্রেম কুমারের আয় এখন লাখ টাকা

8

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

9

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

10

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

11

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

12

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

13

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

14

বজ্রপাত রোধে তালবীজ বপন

15

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

16

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

17

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

18

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

19

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

20