কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কঙ্বাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

1

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

2

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

3

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

4

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

5

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

6

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

7

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

8

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

9

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

10

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

11

বিলুপ্তির পথে সাদা বক

12

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

13

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

14

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

15

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

16

এলএনজি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন

17

চিড়িয়াখানায় খাঁচা আছে প্রাণী নেই

18

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

19

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

20