কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

কৃষি সময ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি প্রতিনিধিদল ঢাকার অদূরে সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শন করেছেন।  অতি সম্প্রতি প্রতিনিধিদলের সদস্যরা কৃষিপণ্য সংরক্ষণে ব্যবহৃত এই প্রযুক্তি ও এর কার্যক্রম দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

এই কোল্ড স্টোরেজ কৃষক পর্যায়ে স্বল্প পরিসরের আধুনিক সংরক্ষণব্যবস্থা কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায়ও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।

প্রতিনিধিদলে ছিলেন ইউএসডিএর দক্ষিণ এশিয়ার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইনস্পেকশন সার্ভিসেসের পরিচালক ড. ক্যাথরিন ফিডলার, যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং ইউএসডিএর অ্যাগ্রিকালচারাল স্পেশালিস্ট মো. তানভির আহমেদ।

প্রতিনিধি দল পরিদর্শনের সময় মিনি কোল্ডস্টোরেজের ভেতরে ঢ়ুকেই সারি সারি প্লাস্টিকের ক্রেটে রাখা আম, লাউ, পেঁপে, কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের ফল ও সবজি ঘুরে দেখেন । তারা জানতে চান কখন সংরক্ষণ করা হয়েছে, কত দিন ধরে রাখা হয়েছে এবং কীভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে এসব বিষয়ে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখানে সংরক্ষিত অধিকাংশ ফল ও সবজি এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। সংরক্ষণের পরও পণ্যের রং, সতেজতা ও গুণগত মান প্রায় অপরিবর্তিত দেখে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন।

এ সময় প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর প্রতিনিধিদলকে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন অগ্রগতি, সংরক্ষণ সক্ষমতা এবং কৃষকদের জন্য এর সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, কৃষকের উৎপাদিত ফল ও সবজি দ্রুত নষ্ট হওয়ার কারণে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য অপচয় হয়। মিনি কোল্ডস্টোরেজ সেই অপচয় কমিয়ে কৃষককে সুবিধাজনক সময়ে পণ্য বিক্রির সুযোগ তৈরি করছে।

প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর বলেন, সংরক্ষণ প্রযুক্তি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষকের চাহিদা অনুযায়ী পরিচালনাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিনিধি দল। তারা এ ধরনের প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নিজেদের আগ্রহের কথা জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের অর্থায়ন করেছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড। প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ১৪৭টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

1

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

2

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

3

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

4

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

5

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

6

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

7

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

৪৮ হাজার কেজি সার জব্দ

10

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

11

করাতকলে উজাড় পাহাড়ি বন

12

মৎস্যখাতের সাফল্য থেকে টেকসই সমৃদ্ধির অভিযাত্রা

13

দুম্বা পালনে রবিউলের সফলতা

14

টঙ্গীর পশু-পাখির হাটে হাঁসের রাজত্ব

15

ইউজিসিতে নতুন তিন সদস্য

16

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

17

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

18

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

19

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

20