কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

কৃষি সময় ডেস্কঃ ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা। ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশীয় উৎপাদন থেকে ইউরিয়া সারের সরবরাহ নিশ্চিত করতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে প্রথম লটে এ সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

বৃহস্পতিবার সচিবালয়্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের উত্থাপিত এ সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ ক্রয়ের মাধ্যমে চলতি অর্থবছরে কৃষি খাতে ইউরিয়া সারের চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়তা মিলবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কাফকোর কাছ থেকে মোট ৩০ হাজার মেট্রিক টন ব্যাগজাত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করা হবে। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশকে সুপারিশকৃত সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। প্রস্তাবটি পর্যালোচনা শেষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন দেয়।

কৃ/স/জয়





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

1

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

2

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

3

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

4

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

5

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

6

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

7

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

8

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

9

চাঁদপুরে আখ চাষাবাদের পরিধি বাড়ছে

10

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

11

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলত

12

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

13

হারিয়ে যাচ্ছে গাব

14

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

15

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

16

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

17

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

18

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

19

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

20