কৃষি সময়
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যহাতির সঙ্গে কৃষকের জীবনযুদ্ধ!

শেরপুর সংবাদদাতাঃ 
শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলো মানুষ আর বন্যা হাতির যুদ্ধ যেন থামছেই না। প্রায় তিন যুগ ধরে চলে আসছে মানুষ হাতির এ যুদ্ধ। এ যুদ্ধে ৩৩ থেকে ৩৯ টির মতো হাতি এবং ৩৫ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন,হাতিদেও নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত না হওয়ার কারনে প্রায়ই ঘটছে এ যুদ্ধ। তারা দ্রুত এ সমস্যার সমাধানে কার্যক্রর উদ্যোগের প্রত্যাশা করছেন। 

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায় মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব খবর প্রায়ই সংবাদ মাধ্যমে আসছে। 
বনাঞ্চলে খাদ্য ও আবাসস্থলের সংকটসহ নানা কারণে বন্যহাতির দল খাবারের সন্ধানে প্রায়ই বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করে। বিশেষ করে ধান পাকার মৌসুমে ফসলের আকর্ষণে হাতির আনাগোনা বেড়ে যায়। এতে একদিকে যেমন কৃষকের বছরের পরিশ্রমের ফসল নষ্ট হচ্ছে, অন্যদিকে হাতির আক্রমণের আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদের।

ধান কাটার মৌসুম এলেই সীমান্তবর্তী গ্রামগুলোর কৃষকদের মধ্যে দেখা দেয় নতুন আতঙ্ক। বছরের পর বছর পরিশ্রম, অর্থ ও শ্রম ব্যয় করে যে ফসল ফলান কৃষক, সেই সোনালি ধান ঘরে তোলার আগমুহূর্তেই বন্যহাতির দল নেমে আসে লোকালয়ে। মুহূর্তের মধ্যেই তছনছ করে দেয় কৃষকের স্বপ্ন। খেয়ে ফেলে পাকা ধান, পায়ের নিচে পিষ্ট করে নষ্ট করে দেয় বিস্তীর্ণ জমির ফসল। কখনো ভেঙে ফেলে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত করে বসতভিটা ও অন্যান্য সম্পদ। দলবেঁধে কৃষকরা ধানখেত পাহারা দেন। কারও হাতে মশাল, কারও হাতে টর্চলাইট, আবার কেউ ঢাকঢোল ও বিভিন্ন ধরনের শব্দযন্ত্র বাজিয়ে হাতির পালকে তাড়ানোর চেষ্টা করেন। কখনো আগুনের আলো, কখনো উচ্চ শব্দÑনানা কৌশলে নিজেদের কষ্টার্জিত ফসল রক্ষার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

স্থানীয় চাষীরা বলছেন,তারা নানা রকম পন্থা ও চেষ্টা করেও হাতিদের থামাতে পারছেন না। হাতির দল কখনো কয়েক ঘণ্টার মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে মাসের পর মাসের পরিশ্রম। কৃষকের কাছে এই ক্ষতি শুধু ধান হারানোর নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের সারা বছরের খাবার, ঋণ পরিশোধ, সন্তানদের পড়াশোনা এবং সংসার চালানোর স্বপ্ন।

স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সীমান্ত এলাকার মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছেন। শুধু হাতি তাড়ানোর সাময়িক ব্যবস্থা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা। হাতির আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ, বনাঞ্চলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর সতর্কীকরণ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ এবং বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মানুষ ও বন্যহাতির এই সংঘাত এখন শুধু ফসলের ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। হাতির আক্রমণে মানুষের প্রাণহানি যেমন ঘটছে, তেমনি প্রতিশোধমূলক বা সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রাণ হারাচ্ছে বন্যহাতিও। অথচ বন্যহাতি প্রকৃতির গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাদের স্বাভাবিক আবাসস্থল ও চলাচলের পথ সংরক্ষণ করা যেমন জরুরি, তেমনি সীমান্ত এলাকার মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা বলছেন,মানুষের যেমন বেঁচে থাকা এবং খাবারের অধিকার আছে। তেমনি হাতিদেরও। তাই সময় এসেছে মানুষ ও বন্যহাতির এই দীর্ঘদিনের সংঘাতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার। প্রয়োজন এমন একটি বাস্তবসম্মত উদ্যোগ, যেখানে কৃষকের ফসল ও মানুষের জীবন নিরাপদ থাকবে, একই সঙ্গে বন্যহাতিও ফিরে পাবে তার নিরাপদ আবাসস্থল। এ জন্য তারা সরকার সহ সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা কোর্স

1

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

2

কোয়েল ও মুরগি খামারে দুলালের সাফল্য

3

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

4

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

5

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

6

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

7

ইউজিসিতে নতুন তিন সদস্য

8

চাঁদপুর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

9

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

10

গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ট মানুষ

11

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

12

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

15

বরই বাগানে মোসলেমের কোটি টাকার বাণিজ্যে

16

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

17

বিশ্ববাজারে বড়লেখার উদ

18

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

19

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

20