কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এসিআই গোদরেজ,আফতাব ফিড ও  লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লি.।

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভ্রাম্যমান আদালত চালিয়ে এই অর্থদন্ড করে।

আজ রোববার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। 

এছাড়া এর আগে রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্টে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।    

জানা যায়,নারায়ণগঞ্জের রুপগঞ্জে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের অনুকূলে বিএসটিআইয়ের গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিলো। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা। এবং ওজন,পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়। 

একই অপরাধে নারায়ণগঞ্জের রুপগঞ্জে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লি.পণ্যের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে ২ লাখ টাকা অর্থদন্ড করা হয়। 

রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ ও স্ট্যান্ডার্ড কনজ্যুমার এন্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠান দুটি বিভিন্ন কোম্পানির নামের সাথে সাদৃশ্য রেখে হ্যান্ড ওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও রাজধানীর হাজারীবাগ এলাকায় বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে মিষ্টি, বিস্কুট, লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে ‘মিঠাই’ নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মান সনদ গ্রহণ ব্যতীরেকে মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাত করার অপরাধে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পৃথক এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার, লুৎফুন্নেসা খানম এবং মোঃ মাহবুবুল ইসলাম। এসময় বিএসটিআইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কৃ/স/জয়



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

1

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

2

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

3

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

4

বলদা খাল এখন ময়লার ড্রেন

5

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

6

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

7

শব্দদূষণ নিয়ন্ত্রণে হার্ড লাইনে পরিবেশ অধিদপ্তর

8

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

11

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

12

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

13

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

14

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

15

হাটে হাটে নতুন পাটের দামে খুশি চাষিরা

16

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

17

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

18

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

19

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

20