কৃষি সময়
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরিচ গাছ মরে লোকশানে চাষীরা

জামালপুর সংবাদদাতাঃ 
অজ্ঞাত রোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে মারা যাচ্ছে মরিচ গাছ। গাছে গাছে প্রচুর মরিচ ধরলেও গাছ মারা যাওয়ায় লোকশানের মুখে পড়েছে চাষীরা। তাদের অভিযোগ ,কৃষি বিভাগের সহযোগীতা না পাওয়ায় তারা মরিচ গাছ রক্ষা করতে পারছেন  না।

জানা গেছে, চলতি মৌসুমে মাদারগঞ্জে ৭৫০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ১ হাজার ৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। ফলন ভালো হলেও হঠাৎ এমন মড়কে গাছ মওে যাচ্ছে। মৌসুমের শুরুতেই এমন সমস্যায় এ ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বিনোদটঙ্গী এলাকায় সাতজন কৃষক ‘বগি’, ‘পিউর’ ও ‘প্রিমিয়াম’ জাতের মরিচ চাষ করেছেন। মাঠজুড়ে গাছে গাছে মরিচ ধরা শুরু হতেই দেখা দেয় বিপত্তি। কোনো কোনো গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছে, আবার অনেক গাছ পুরোপুরি মরে যাচ্ছে। ফসল বাঁচাতে কৃষকেরা নিজ উদ্যোগে বিভিন্ন সার ও কীটনাশক ব্যবহার করলেও কোনো সুফল মিলছে না।

উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ একর জমির মরিচখেতে এ রোগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সামাদ বলেন, ৪৬ শতাংশ জমিতে মরিচ চাষ করতে তার প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। গত সপ্তাহ থেকে গাছে রোগের লক্ষণ দেখা দেওয়ায় বাজার থেকে ওষুধ এনে দিচ্ছেন, তবে কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিস থেকেও কেউ খোঁজ নিতে আসেননি বলে জানান তিনি।

কৃষক শহীদুল ইসলাম ও নুর ইসলাম বলেন, রোগের কারণ বুঝতে না পেরে আন্দাজে ওষুধ ছিটানো হচ্ছে। দ্রুত সঠিক রোগ শনাক্ত করে পরামর্শ না দিলে তাদের পুরো বিনিয়োগই জলে যাবে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কৃষকদের অফিসে এসে পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। তবে ঠিক কী কারণে মরিচগাছ শুকিয়ে যাচ্ছে বা কৃষি বিভাগ থেকে কবে নাগাদ খেত পরিদর্শনে যাওয়া হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে সবজি চাষে ব্যস্ত কৃষক

1

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

2

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

3

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

4

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

5

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

6

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

7

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

8

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

9

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

10

কালো ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

11

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

12

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

13

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

14

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

15

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

16

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

17

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

18

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

19

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

20