কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীর পবা উপজেলার কৃষকেরা অতিঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশকের ব্যবহার ও অবাধ বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন । 
মঙ্গলবার পবার বড়গাছি ইউনিয়নের বড়গাছি গ্রামে এগ্রোইকোলজি চর্চাকারী কৃষক-কৃষাণীদের এক সমন্বয় ও পর্যালোচনা সভায় এ দাবি তোলা হয়।

গ্রিন কোয়ালিশন ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ আয়োজিত এ সভায় নিরাপদ কৃষি চর্চাকারী ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। সভায় পরিবেশবান্ধব কৃষি শস্য ও স্থানীয় দেশি বীজ প্রদর্শন করা হয়।

বারসিকের প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় কৃষকরা জানান, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে গ্রামে পাখির সংখ্যা কমে গেছে, বিলে ও নদীতে রাসায়নিক মিশে দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে। 

বাংলাদেশ ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে তারা জানান, দেশের ১০০ জন ক্যান্সার রোগীর মধ্যে ৬৪ জনই কৃষক, যা দীর্ঘমেয়াদী কীটনাশক ব্যবহারের প্রত্যক্ষ ফল।

সভায় বক্তারা বলেন নিমপাতা, ছাই, বিষকাঠালি ও মেহগনির বীজের রস দিয়ে সহজে তৈরি জৈব বালাইনাশক ব্যবহার করে সফলভাবে পোকা দমন করা সম্ভব। তারা ঘরের কাছে থাকা প্রাকৃতিক উপাদান দিয়ে জৈব বালাই তৈরির ওপর জোর দেন এবং গ্রামে কীটনাশকের অবাধ বিক্রি বন্ধের দাবি জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

1

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

2

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

3

তরমুজ চাষে কৃষকের সাফল্য

4

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

5

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

6

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

9

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

10

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

11

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

12

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

13

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

14

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

15

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

16

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

17

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

18

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

19

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

20