কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশরাফুলের এক শসা ৫ কেজি


নাটোর প্রতিনিধিঃ বড় সাইজের শসা চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছে আশরাফুল ইসলাম নামে এক তরুণ কৃষক। তার ক্ষেতে একেটি শসার ওজন হয়েছে এক থেকে  ৫ কেজি। এসব শসা নেট দিয়ে মাচায় বেধে রাখা হয়েছে। সাফল্য অর্জনকারী ওই কৃষকের বাড়ী নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে। স্থানীয় কৃষক সহ উৎসুক মানুষেরা প্রতিদিনি তার শসাক্ষেত দেখতে আসছে। 

জানা যায়, চলতি মৌসুমে জাম্বু কিউ কাম্বার নামে এই শসার জাত সংগ্রহ করেন আশরাফুল। এরপর তার নিজের ২০ শতক জমিতে এপ্রিল মাসের শেষের দিকে চাষ করেন। এ চাষাবাদে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। তিনি এ পর্যন্ত জমি থেকে ২০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। পাশাপাশি এ শসা থেকে বীজ উৎপাদন করছেন।

কসা চাষী আশরাফুল ইসলাম জানান, তার জমির একেকটি বড় শসা ২৫০ টাকায় বিক্রি করছেন। ব্যাপক চাহিদা থাকায় তিন কেজি ওজনের একটি শসাতিনি  ১শ’৫০ থেকে ২শ’ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় এই শসার বীজ উৎপাদন করছেন রপ্তানি করার জন্য। প্রায় এক লাখ টাকার বীজ বিক্রির আশা করছেন তিনি। 

লালপুর উপজেলা কৃষি অফিস জানায়, বড় জাতের এই শসার নাম জাম্বু কিউ কাম্বার। এটি দেশি উন্নত জাত। প্রতিটি গাছে ছয় থেকে আটটি শসা ধরে। এর ওজন ১ থেকে ৫ কেজি পর্যন্ত হয়।  প্রতিটি গাছে ১০ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। গাছের মেয়াদকাল ১০৫ থেকে ১১০ দিন। এ ছাড়া গাছ দীর্ঘমেয়াদি, ফলন বেশি, চাহিদা ভালো, রোগবালাইও কম হয়। বছরজুড়েরই এর চাষাবাদ করা যায়। 

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, লালপুরে প্রথমবারের মতো মো. আশরাফুল ইসলাম জাম্বু কিউ কাম্বার বা বৃহৎ আকৃতির শসা চাষসহ বীজ উৎপাদন করছেন। তাঁর সফলতায় অন্য কৃষকরা আগ্রহী হচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

1

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

2

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

3

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

4

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

5

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

6

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

7

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

8

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

9

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

10

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

11

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

12

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

13

রাঙ্গামাটিতে সাড়ে ৩ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত

14

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

15

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

16

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

17

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় পরিদর্শনে প্রতিমন্ত্রী

18

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

19

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

20