কৃষি সময়
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সীড এসোসিয়েশনের (বিএসএ) দুই ২০২৬-২৭ সালের (দ্বি-বার্ষিক) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রিম সীড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের স্বত্তাধিকারী আতাউস সোপান মালিক। ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির দুইজন সহভাপতি ও  একজন সাংগঠনিক সম্পাদক ছাড়া বাকী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার রাজধানীর খামারবাড়ির তুলা উন্নয়ন বোর্ড মিলনায়তনে দুটি পদে ভোট গ্রহণ করা হয়। সহসভাপতির দুটি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফজলু সীড কোম্পানির মো: ফজলুল হক ও পাতা এগ্রো ইন্টারন্যাশনালের মো: ফজলুল করিম সহসভাপতি নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বিক্রমপুর সীড কোম্পানীর মো: নাসির উদ্দিন। সাবেক সচিব মেসবাহ উদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন  বোর্ড এই নির্বাচন পরিচালনা করেন। দুই সদস্য হলেন- মো: আব্দুল খালেক ও নেসা উদ্দিন আহমেদ।

এর আগেই সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। গ্রুপ ‘এ’ থেকে সভাপতি পদে নির্বাচিত হন সুপ্রিম সীডের মোহাম্মদ মাসুম এবং এর আর মালিক সীডের আতাউস সোপান মালিক। এই গ্রুপ থেকে সহসভাপতি পদে দু’জন নির্বাচিত হলেন- বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের মো: জাহিদুল ইসলাম ও জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ফিরোজ মাহমুদ হাসান।প্রচার সম্পাদক নির্বাচিত হন আলফা সীড ইন্টারন্যাশনালের মো: আফসার উদ্দিন আকন্দ। এছাড়া, কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিতরা হলেন- ন্যাশনাল এগ্রিকেয়ার এর কে এস এম মোস্তাফিজুর রহমান, কৃষাণ এগ্রো সার্ভিসের শামীম আহাম্মদ, ব্র্যাক সীডের মো: আজিজুল হক, ভিএন আর সীডস বাংলাদেশ প্রা: লিমিটেডের মো: মামুন উপর-রশিদ, ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মোস্তফা কামাল, রাইসকো ইন্টারন্যাশনালের মো: ফারুখ হোসেন, এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের বাহার উদ্দিন।

‘বি’ গ্রুপ থেকে সিনিয়র সহসভাপতি সহ ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-সিনিয়র সহসভাপতি শেখ আব্দুল হালিম (কাশেম বীজ ভান্ডার), সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন ( উফসী সীড কোম্পানী), কোষাধ্যক্ষ মো: সফিক ভুইয়া (আফরোজা সীড কোম্পানি), সাংস্কৃতিক সম্পাদক মো: আলমগীর হোসেন (জেনিথ সীড কোম্পানি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মাহবুব আনাম (লালতীর বীজ কোম্পানি লিমিটেড), ওমর আল ফারুক ( কোয়ালিটি সীড), মো: আশরাফুল ইসলাম (চাঁদ সীড কোম্পানি), মো: আশরাফুল ইসলাম (কৃষি বীজাগার) এবং মো: পান্নু মোল্লা (হিমু সীড কোম্পানি)। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

1

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

2

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

3

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

4

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

5

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

6

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

7

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

আগরে বদলাচ্ছে গারো পাহাড়ের অর্থনীতি

10

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

11

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

12

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

13

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

14

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

17

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

20