কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ 
নারায়ণগঞ্জে প্রায় ৪০০ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলার আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৪০০টি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, অবৈধ জাল বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান-সংশ্লিষ্টরা জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তায় প্রায় ৪০০ টি চায়না দুয়ারি জাল পাওয়া যায়।পরে এসব জাল বাজারেই জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় ও এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

1

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

2

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

3

৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

4

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

5

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

6

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

7

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

8

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

9

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

10

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

11

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

12

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

13

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

14

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

15

সিরাজগঞ্জের কাজিপুরে ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি

16

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

17

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

18

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

19

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

20