কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধিঃ শরিয়তপুরে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও বনবিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসন সংসদ সদস্য শওকত আরা আক্তার ঊর্মী, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন পিপিএম, সামাজিক বনায়নের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মো.তরিকুল ইসলাম। 

একই সাথে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু অতিথিদের সঙ্গে নিয়ে সদর উপজেলা চত্বরে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ের নার্সারিতে অংশগ্রহণ করেন।

এর আগে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান ডাকবাংলো মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা চত্বরে বৃক্ষমেলা স্থলে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


কৃ/স/জয়

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

1

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

2

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

3

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

4

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

5

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

6

ভারতীয় গরু-মহিষসহ ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

7

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

8

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

9

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

10

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

11

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

12

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

13

ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

14

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

15

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

16

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

17

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

20