কৃষি সময়
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় সরিষা আবাদের ধুম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চলছে রবি সরিষা চাষের ধুম। বন্যার পানি নেমে যাওয়ায় মাঠে মাঠে কৃষকরা এ চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ভাল থাকলে প্রতি বছরের ন্যায় বাম্পার ফলনের আশা করছেন দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী এ উপজেলার চাষীরা। 

জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টরে বীজ বোনার কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙ্গালা ও মোহনপুর ইউনিয়নের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সবচেয়ে বেশি সরিষার চাষ হয়ে থাকে। এছাড়া সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাতী, উল্লাপাড়া সদর, বড়হর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠগুলোতেও ব্যাপকভাবে সরিষা আবাদ করা হচ্ছে।

দেশের সবচেয়ে বেশি সরিষার আবাদ এবং উৎপাদন হয় এই উপজেলায়। ধারাবাহিক উৎপাদন ধরে রাখতে কৃষি বিভাগ ইতোমধ্যে উপজেলার প্রায় ২৬ হাজার চাষীকে সরিষা বীজ সহ চাষাবাদেওর সার দিয়েছেন। এতে সরিষা চাষে কৃষকদের আগ্রহ আরো বেড়েছে। 

উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় কমবেশি সরিষা আবাদ হয়।  বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা বারি সরিষা-১৪, বারি ১৭, বারি ২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সেতি ও কালো মাঘি সরিষা চাষ করছেন। অধিক ফলনশীল এসব জাত কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

রোপা আমন ধান কেটে সেই জমিতেই অনেক কৃষক আগাম সরিষা চাষ করছেন। ফসল তোলার পর এসব জমিতে পরবর্তীতে বোরো ধান আবাদ করা হবে। তবে কিছু এলাকায় আগে বোনা গাছে পচন রোধে সতর্কতামূলকভাবে বালাইনাশক স্প্রে করতে দেখা গেছে। 

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক বিঘা জমিতে তিন থেকে চারবার চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করতে ১৫শ থেকে ১৮শ টাকা খরচ পড়ছে। 

বাঙ্গালা ইউনিয়নের সামাইল দহ মাঠের কৃষক নুরুল ইসলাম জানান, জমি তৈরি, বীজ ও কীটনাশক বাবদ বিপ্রতিবেশে তাঁর দুই হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি টিএসপি, ইউরিয়া, এমওপি ও বোরন সার সুষম মাত্রায় প্রয়োগ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান,এ উপজেলা দেশের শীর্ষ সরিষা উৎপাদনকারী উপজেলা। আমরা দীর্ঘদিন ধরে এ রেকর্ড ধরে রেখেছি। প্রতিটি এলাকার জমি চাষাবাদের আওতায় এনে এই অর্জন সম্ভব হয়েছে। এ জণ্য কৃষকদের আমারা নানাভাবে উৎসাহ দিয়ে আসছি। এবার কৃষি প্রণোদনার আওতায় উল্লাপাড়ার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতিজন কৃষককে এক কেজি করে উচ্চফলনশীল জাতের সরিষা বীজ (বারি-৯, বারি-১৪ ও বারি-২০), ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে। আশা করছি প্রতি বছরের ন্যায় এ মৌসুমেও সরিষার ভাল ফলন হবে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

1

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

2

চাঁদপুরে আখের বাম্পার ফলন

3

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

4

খাদ্য উৎপাদকদের ৫৩ দশমিক ৬৫ শতাংশই ক্ষুদ্র কৃষক

5

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

6

হলুদ-সবুজ তরমুজ চাষে হাসানুরের সাফল্য

7

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

8

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

9

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

10

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

11

নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

12

১৯৮ বস্তা সার জব্দ

13

ভারতের ডিমের রাজধানী

14

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

15

সাগরে জাল ফেললেই লোকসান

16

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

17

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

18

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

19

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

20