কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় একটি খালের জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষি জমিতে ও সবজি খেত তলিয়ে রয়েছে। প্রভাবশালীরা খালের মুখ বন্ধ করায় এ অবস্থার সৃষ্টি। এতে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির সন্মুখিন হচ্ছেন। ঝুরঝুরি নামে ওই খালটির অবস্থান জেলার শ্যামনগর উপজেলার রজমাননগর ইউনিয়নে। 

জানা যায়,শ্যামনগর উপজেলার ঝুরঝুরি খালে ভেটখালী বাজার, ভেটখালী গ্রাম, তারানীপুর ও মানিকখালী বিলের ঝড় বৃষ্টির পানি এসে জমা হয়। খালের শেষ সীমানায় পটুয়াখালী-ভেটখালী প্রধান সড়ক এবং অজিত বাছার ও সরজিৎ বাছারের বসতভিটা থাকায় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ, পুকুর, বসতভিটা ও কাঁচা রাস্তাঘাট মাসের পর মাস পানির নিচে তলিয়ে রয়েছে। এমন অবস্থায় চাষাবাদ করতে না পেরে কৃষকরা পড়েছে চরম বিপাকে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়ে যায়। এই জলাবদ্ধতা দীর্ঘদিনেও দুর করার কোন উদ্যোগ নেয়া হয়নি। 

এদিকে এই স্থায়ী জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে জবরদখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি প্রভাবশালী চক্র। 

স্থানীয়দের অভিযোগ,স্থানীয় কয়েকজন ব্যক্তি খালের সরকারি জমি দখল করে ঘেরে বেড়িবাঁধ দিয়ে রেখেছেন। খালের পাশেই বসবাস করে প্রান্তিক মুণ্ডা সম্প্রদায়। জলাবদ্ধতার কারণে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর জীবনযাত্রা এখন চরম দুর্দশাগ্রস্ত।

তারানীপুর গ্রামের কৃষক মো. আবু সাঈদ বলেন, ঝুরঝুরি খালটি কিছুদিন আগে কেবল আংশিক খনন করা হয়েছিল। এরপর আবার ভেটখালী-তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্ন এলাকায় একটি অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করায় পানি অপসারণের পথ আরও সংকুচিত হয়ে জলাবদ্ধতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 

সাইফুল ইসলাম নামে আরেক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝুরঝুরি খাল দখল ও পানি প্রবাহ বন্ধ থাকায় আমরা প্রতি বছরই বর্ষায় নিঃস্ব হচ্ছি। এ বছর পানির জন্য ধানের বীজতলা পর্যন্ত তৈরি করতে পারছি না। বসতভিটার চারপাশ পানিতে থৈ থৈ করছে। এভাবে চলতে থাকলে এই অঞ্চলের কৃষকদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে এবং এলাকার দারিদ্র্য চরম রূপ নেবে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক আশ্বাস দিয়ে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে খালের বিষয়টি তদন্ত করা হবে এবং পানি নিষ্কাশন সুগম করতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

1

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

2

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

3

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

4

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

5

বোরো মৌসুমে জ্বালানিতে টান

6

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

7

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

8

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

9

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

10

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

11

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

12

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

13

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

14

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

15

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

16

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

17

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

18

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

19

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

20