কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ দেশে টানা বৃষ্টিপাত আর অকাল বন্যায় প্রায় ৬ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই দুর্যোগে অন্তত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিটি সেক্টেরে কমবেশি ক্ষতির পাশাপাশি ক্ষতি বেশি ক্ষতি হয়েছে দেশের কৃষি,মৎস্য ও প্রাণী সম্পদ খাতের।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে এবারের বন্যায় এ খাতে ৪৪৩ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, ৪৩টি জেলার ১ লাখ ১৪ হাজার ৭২৩ হেক্টর ফসলি জমি আক্রান্তের পাশাপাশি সাড়ে ১০ হাজার হেক্টরের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষি মন্ত্রণালয়ের। এ ছাড়া ক্ষতির মুখে পড়েছেন সাড়ে ৪ লাখ প্রান্তিক কৃষক।

এমন ক্ষতি পুশিয়ে নিতে সরকার দেশের কৃষকদের সহায়তা করবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানিয়েছেন, ‘বন্যাদুর্গত এলাকায় গবাদি পশুর জন্য শুকনা খাদ্য সরবরাহ এবং রোগপ্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।’ পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বীজ ও সার সহায়তা দেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জেলার ১২০টি উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৩ হাজার ৯২০টি পুকুর, খামার ও ঘের। ১২ হাজার টন ফিনফিশ, দেড় হাজার টন চিংড়ি ও ১৮ কোটি ৫৭ লাখ পোনা মাছ নষ্ট হয়েছে। ৩০টি নৌকা বা ট্রলার এবং ২২০টি জালের ক্ষতি হয়েছে। অবকাঠামোগত ক্ষতির আনুমানিক পরিমাণ ৪৩ কোটি ৮২ লাখ টাকার। সব মিলিয়ে প্রাথমিক ক্ষতির পরিমাণ ৩৬৮ কোটি ৯৭ লাখ টাকার বেশি। এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, এবারের বন্যায় গরু ৪৬, ছাগল ১২৩, ভেড়া ৪০, মুরগি ১ লাখ ১১ হাজার ১৫২ এবং হাঁস ১ হাজার ৫৭৫টি মারা গেছে। এ ছাড়া ৪ হাজার ৫৫৬টি গবাদি পশুর খামার ও ৬ হাজার ৬০টি হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খাতে প্রাথমিক ক্ষতির পরিমাণ ৭৩ কোটি ৯৯ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

2

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

3

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

4

সোনালি ফসল কাটায় ব্যস্ত জুমিয়ারা

5

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

6

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

7

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

8

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

9

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

10

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

11

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

12

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

13

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

14

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

15

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

16

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

17

৯ জেলায় ঝড়ের আভাস

18

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

19

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

20