কৃষি সময়
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজীপুরে যমুনার চরাঞ্চলে তিল চাষে স্বপ্ন বুনছেন চাষিরা

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 
যমুনা নদীর চরাঞ্চলের কৃষকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তিল চাষ। চরের মাটি প্রচুর পলিযুক্ত হওয়ায় কম পরিশ্রমে তিলের ভালো ফলন পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হয়। এ ছাড়া বাজারে তিলের চাহিদা থাকায় দিন দিন বাড়ছে তিল চাষির সংখ্যা। যমুনার ভাঙনে সব হারানো কৃষকদের কাছ তিল এখন ঘুরে দাঁড়ানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, চরাঞ্চলে তিলের আবাদ ভালো হয়। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ৪৯০ হেক্টর হলেও আবাদ হয়েছে ৫০০ হেক্টর জমিতে। কিছুদিনের ভেতরে তিল কাটা হলে এখান থেকে ৫৪২ টন তিল উৎপাদন হবে। এসব তিল চাষির মধ্যে চরাঞ্চলের চাষির সংখ্যাই বেশি। চরের পলিমাটি তিল চাষের জন্য উপযোগী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তিল চাষিদের নানা ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যমুনার চরে অন্যান্য ফসলের পাশাপাশি তিলের আবাদও হয়েছে। যতদূর চোখ যায়, শুধু তিলের সবুজ গাছের সমাহার। বেশ কিছু অংশে তিল পরিপক্ব হয়ে উঠেছে। কয়েক দিনের মধ্যে সংগ্রহ করবেন চাষিরা। বিঘাপ্রতি ৫ থেকে ৬ মণ তিল পাওয়া যাবে বলে অনুমান চাষিদের। স্থানীয়রা জানান, যমুনার চরাঞ্চলে সারা বছর নানা ধরনের ফসলের আবাদ হয়ে থাকে। চলতি বছর তিলের বাম্পার ফলনের আশা করছেন কৃষি অফিস ও কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকলে ও তিল ঘরে তুলতে পারলে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন চরাঞ্চলের তিলচাষিরা।

যমুনা চরের তিলচাষি পানাগাড়ী এলাকার আবুল হোসেন, আব্দুস সোবাহান, আলতাব হোসেনসহ অনেকেই জানান, আগের তুলনায় চলতি মৌসুমে চরাঞ্চলে তিলের আবাদ তুলনামূলক বেশি হয়েছে। তিল চাষ সহজ ও লাভজনক হওয়ার কারণে এ শস্যে আগ্রহ বেড়েছে। চরগিরিশ গ্ৰামের তিলচাষি জয়নুল হোসেন বলেন, ‘এক বিঘা জমিতে তিল লাগিয়েছি। উচ্চফলনশীল বীজ ব্যবহারে ফলন ভালো হয়েছে। আশা করছি, বিঘাপ্রতি ৫-৬ মণ করে তিল পাব। তিলের দামও ভালো, তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মণে বিক্রি করা যায়। সরকারিভাবে সহযোগিতা করলে তিলের আবাদ আরও বাড়াব।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, তিল একটি তৈলজাত ফসল, যা আমাদের দেশে আগে খুব কম চাষ করা হতো। এখন ধীরে ধীরে বাড়ছে। তিল অপেক্ষাকৃত কম উর্বর জমিতেও ফলানো সম্ভব। আর তিল উৎপাদনে খরচ ও পরিশ্রম কম লাগে। আমরা চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করছি। আশা করছি আগামীতে তিলের আবাদ আরও বাড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

1

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

2

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

3

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

4

পোকা চাষে শিমুলের মাসে আয় ২ লাখ

5

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

6

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

7

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে শ্রীলঙ্কায় সার্কের আঞ্চলিক কর্মশাল

8

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

9

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

10

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

11

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

12

সারা দেশে সার নিয়ে কৃষকের অসন্তোষ বাড়ছে

13

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

14

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

15

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

16

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

17

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

18

পেঁপে চাষে লোকসানের শঙ্কায় চাষিরা

19

বর্ষায় প্রাণিসম্পদের যেসব যত্ন ও সতর্কতা জরুরী

20