কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) :
 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাণিজ্যিকভাবে জাম্বুরার কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আঙিনায় ও বাড়ির আশেপাশের পতিত জমিতে থাকা গাছের পাকা জাম্বুরা হাট-বাজারে বিক্রি করে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা।

এসময় জাম্বুরা বা বাতাবি লেবুর চাহিদা বাড়ছে, কারণ এটি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিগুণ ও সুস্বাদু হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা তৈরি হয়েছে। এই ফলটির বেশ কদর ও চাহিদা রয়েছে মানুষের। জাম্বুরা ব্যাবসায়ীরা গ্রামে গাছিদের কাছ থেকে জাম্বুরা ক্রয় করে ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে এতে গাছিরাও বেশ লাভবান হচ্ছে।


সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের রহিদ উদ্দিন বলেন, গত কয়েক দিনে আমার একটি জাম্বুরা গাছ থেকে প্রায় এক হাজার টাকার জাম্বুরা বিক্রি করেছি। হাট-বাজারেও ভালো দাম পাওয়া যায় এবং পাইকারিভাবেও ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে একেকটি জাম্বুরা ১০ থেকে ১২ টাকা করে কিনে নিয়ে যায়।


কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, কাজিপুরে জাম্বুরার বাণিজ্যক কোনো বাগান না থাকলেও কৃষকের বাড়ির আশেপাশে বা পতিত জমি, বশত বাড়িতে জাম্বুরার চাষ হয়। কলম করে চারা রোপণ করলে ২-৩ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। সাধারণত জুলাই থেকে আগস্ট মাসে ফল পাকে এবং বাজারে পাওয়া যায়। কিছু জাতের গাছে বছরের অন্যান্য সময়েও ফল পাওয়া যায়।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

2

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

3

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

4

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

5

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

6

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

7

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

8

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

9

বনের গাছ চুরির হিড়িক

10

নার্সারির গ্রাম বাসুদেবপুর

11

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

12

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

13

কেঁচো সারে ভাগ্য বদল

14

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

15

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

16

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

17

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

18

দুজন দিয়ে চলছে মৎস্য অফিসের কার্যক্রম

19

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

20