কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে তৈরি হচ্ছে বিষাক্ত গুড়

রংপুর সংবাদদাতাঃ 
রংপুরের মিঠাপুকুরে বিভিন্ন স্থানে ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। বার বার ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব গুড় তৈরির কারখানা ধ্বংস এবং জরিমানা করা হলেও তা যেন থামছেই না। 

জানা যায়, উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট পশ্চিম গেনার পাড়া ও ফুলচৌকি খামার পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রাতভর ক্ষতিকর শিল্পরং, ডাইস, সিঁদুর, পচা মিষ্টির সিরা, মেয়াদোত্তীর্ণ চিনি ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসব কারখানায় উৎপাদন আরও বহু গুণ বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি কওে আসছে। সুচতুর ব্যবসায়ীরা যখন প্রশাসনের অভিযান আসে তখন কিছু সময়ের জন্য কারখানা বন্ধ রাখে।  তারা চলে যাওয়ার পরপরই নতুন কৌশলে একই কাজ শুরু হয়। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর আইনগত পদক্ষেপ না নিয়ে শুধু অর্থদণ্ড দেওয়ায় তারা অপরাধ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, বিষয়টি সম্পর্কে মিঠাপুকুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

1

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

2

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

3

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

4

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

5

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

6

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

7

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

8

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

11

সমন্বিত কৃষি খামারে সফল হুমায়ুন

12

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

13

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

14

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

15

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

16

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

17

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

18

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

19

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

20