কৃষি সময়
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

কৃষি সময় ডেস্কঃ 
কৃষি উৎপাদনে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রায় ১১ লাখ টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সিদ্ধান্ত অনুসারে সরকারি পর্যায়ে ১ লাখ ৫৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে ৯ লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের সার আমদানি করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসির মধ্যে চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ ডলার।

বেসরকারি ১৪টি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া, কানাডা ও বেলারুশ থেকে আরো ২ লাখ ২০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৪০০ ডলার। এক্ষেত্রে প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৯৮ দশমিক ৯৭ ডলার।

ডিএপি সার কেনা-সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে মরক্কোর সরকারি প্রতিষ্ঠান ‘ওসিপি নিউট্রিক্রপস’ ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দুই পৃথক লটে (প্রতিটি ৪০ হাজার টন করে) ৮০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে ১৯ প্রতিষ্ঠানের মাধ্যমে মরক্কো, রাশিয়া, জর্ডান, সৌদি আরব, মিসর ও তিউনিসিয়া থেকে আরো পাঁচ লাখ টন ডিএপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

বেসরকারি পর্যায়ে বিভিন্ন দেশ থেকে আমদানিকারকদের মাধ্যমে দুই লাখ টন টিএসপি সার কেনা হবে। লেবানন, বুলগেরিয়া, মরক্কো, মিসর ও তিউনিসিয়া থেকে ১০ প্রতিষ্ঠানের মাধ্যমে এ সার আমদানি হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১২ লাখ ডলার। প্রতি টনের দাম পড়বে ৭৫৬ ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস’ থেকে পঞ্চম লটের আওতায় ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৯১ দশমিক ৬৬ ডলার।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার আন্তর্জাতিক বাজার থেকে ন্যায্য মূল্যে সময়মতো সার নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে। এ লক্ষ্যে নিয়মিত সরকারি লটের পাশাপাশি বেসরকারি আমদানিকারকদের মাধ্যমেও সারের বড় চালান দেশে আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

1

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

2

পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত

3

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

4

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

5

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

6

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

7

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

8

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

9

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

10

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

11

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

12

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

13

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

14

বৈদ্যেরবাজারে দেশি মাছের জমজমাট কেনাবেচা

15

১৫৫ কেজির কোরাল মাছ দেখতে ভিড়

16

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

17

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

18

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

19

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

20