কৃষি সময়
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ 
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর শহরে ডাম্পিং ষ্টেশন না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য। দীর্ঘদিন বর্জ্য ফেলায় ময়লার বাগাড়ে পরিণত হয়েছে। যেখান থেকে ছড়াচ্ছে চরম দুগন্ধ। এতে বিভিন্ন এলাকার পরিবেশ দুষণ হচ্ছে। এ সমস্যা সমাধানে এখানে দ্রুত একটি ডাম্পিং ষ্টেশন নির্মাণের জন্য স্থানীয়রা প্রধানমন্ত্রীল কাছে ইতোমধ্যে লিখিত আবেদন করেছেন। 

জানা যায়, সোনারগাঁ পৌরসভা ২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো নির্দিষ্ট স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। উপজেলায় শিল্পকারখানা, হাসপাতাল-ক্লিনিক, হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন বর্জ্যরে পরিমাণও বাড়ছে। কিন্তু এসব বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও নিরাপদে নিষ্পত্তির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে খোলা জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সষংগ্রহ করে ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে। 

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশের পাশ, নদী-খালের পাড় ও জনবসতির আশপাশে বর্জ্য জমে পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিল্পবর্জ্য ও হাসপাতালের চিকিৎসাবর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে মাটি, পানি ও জনস্বাস্থ্যের হুমকির মুখে পড়েছে এবং ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পৌর শহরের প্রধান এই জন সমস্যা তুলে ধরে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি পক্ষে ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিটি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মীযানুর রহমান।
স্মারকলিপিতে ১০ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছেÑসোনারগাঁয়ে আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, গৃহস্থালি, শিল্প ও চিকিৎসাবর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও নিষ্পত্তি, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি জোরদার, নদী-খাল থেকে আবর্জনা অপসারণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ময়লার স্তূপ উচ্ছেদ।

এ ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে সম্পদ উৎপাদন, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি, নাগরিক অভিযোগ ও প্রতিকারব্যবস্থা চালু এবং সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর সমন্বয়ে নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সংগঠনটির মহাসচিব মীযানুর রহমান বলেন, সোনারগাঁয়ে শিল্পায়ন ও জনবসতি বাড়লেও সেই অনুপাতে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে ওঠেনি। নদী-খাল ও জনবসতিকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে দ্রুত স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

1

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

2

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

3

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

4

শোলমারী নদী এখন মরা খাল

5

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

6

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

7

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

8

জমে উঠেছে পলো উৎসব

9

লেবু চাষে প্রেম কুমারের আয় এখন লাখ টাকা

10

২ হাজার কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

13

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

14

ভাঙ্গায় দূষণ দখলে সংকটে কুমার নদ

15

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

16

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

17

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

18

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

19

জমজমাট সাপাহার আম বাজার

20