কৃষি সময়
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাগল খামারে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
 সিরাজগঞ্জে ছাগলের খামার করে স্বাবলম্ভী হয়েছেন তৃথীয় লিঙ্গেও স্বপ্না। মাত্র দুটি ছাগল দিয়ে শুরু করা সেই উদ্যোগ এখন তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস। বর্তমানে তাঁর খামারে রয়েছে ১৮টি ছাগল। এর মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সে উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া এলাকার বাসিন্দা। 

জানা যায়, রেলওয়ের জমিতে ভূমিহীন স্বপ্না ও তার পরিবারের বসবাস। প্রতিবেশিদেও ছাগল পালন করতে দেখে তারও সখ হয়। পরে তার বাবা তাকে দুটি ছাগল কিনে দেন। এগুলো নিয়মিত পরিচর্যা করে বড় করেছেন তিনি। সেখান থেকে নানা প্রতিকুলতা পাড়ি দিয়ে এখন তার খামারে এখন ১৮টি ছাগল দাঁড়িয়েছে। এসব ছাগলের মধ্যে তোতা, হরিয়ানা, বিটল, যমুনাপাড়ি ও ব্ল্যাক বেঙ্গলসহ বিভিন্ন জাত রয়েছে। তাঁর দাবি, প্রতিটি ছাগলের বাজারমূল্য ১ লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

শুধু ছাগল পালনই নয়। তার খামারের ছাগলের পাঠা প্রজননের মাধ্যমে প্রতিদিন প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা আয় করছেন। এ ছাড়া বছর শেষে বিক্রির উপযোগী ছাগল বিক্রি করেও ভালো অর্থ পাওয়া যায়। গত বছর চট্টগ্রামে বিভিন্ন পূজা উপলক্ষে ১০টি ছাগল বিক্রি করে মোট ৭ লাখ ১০ হাজার টাকা পেয়েছেন। যা দিয়ে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। 

স্বপ্না জানান, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় জীবিকার তাগিদে একসময় তাঁকে অন্যের কাছে সাহায্য চাইতে হতো। এ সময় নানা ধরনের কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। এসব অভিজ্ঞতা থেকেই সিদ্ধান্ত নেন, অন্যের কাছে হাত না পেতে নিজেই কিছু করবেন। সেই চিন্তা থেকেই ছাগল পালনের উদ্যোগ নেন তিনি। এখন এই খামারের মধ্যমে তিনি নিজের সংসারের অভাব হটিয়ে নিজ পায়ে দাঁড়িয়েছেন। 

সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নার এই উদ্যোগ প্রমাণ করছে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য নিয়েও জীবিকার পথ তৈরি করা সম্ভব। তাঁর প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে খামারটি আরও সম্প্রসারণ করতে পারবেন। এতে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বপ্নও পূরণ হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

1

নদীতে খাঁচায় রঙিন মাছ চাষাবাদ

2

জেলেদের জালে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

3

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

4

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

5

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

6

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

7

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

8

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

9

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

10

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

11

গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করার উদ্যোগ

12

চাঁদপুর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

13

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

14

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

15

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

16

সাগরে জাল ফেললেই লোকসান

17

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

18

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

19

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

20