কৃষি সময় ডেস্কঃ
পিরোজপুর সদর উপজেলার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন মালিকপক্ষ। মঙ্গলবার সকালে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
পুকুরটি উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তাসলিম তালুকদারের।
পুকুরের মালিকপক্ষের তসলিম তালুকদারের দাবি, পুকুরে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ মাছ ছিল। মাছগুলো বড় হয়ে ওঠায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছ খাবার না খাওয়ায় সন্দেহ হয়। কিছুক্ষণ পর মাছ মরে ভেসে উঠতে শুরু করে। তাদের সন্দেহ, আগের রাতে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃ/স/জয়