কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়,সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় ঝটিকা অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানকালে দেখা যায়, ট্রাক থেকে কার্গো বোটে সার তুলে অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে সেখান থেকে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা (৩০ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়।

অভিযান থেকে সার পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।  কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তি, জব্দ করা সার ও ট্রাকগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

1

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

2

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

3

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

4

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

5

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

6

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্র

7

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

8

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

9

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

10

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

11

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

12

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

13

১৫০০ বস্তা সার জব্দ

14

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

15

কৃষি সম্প্রসারণ অধিদফতরে ৩,১২৮ পদে নিয়োগের প্রস্তাব জনপ্রশাস

16

ঝিনাইদহের ড্রাগন চাষে সাঈদের ভাগ্য বদল

17

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

18

চায়ের জনপদে লেবুর বিস্তার

19

আমন ধানে সাতরা পোকার আক্রমণ

20