কৃষি সময়
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণাঞ্চলে শত শত অবৈধ ইটভাটা

বরিশাল সংবাদদাতাঃ 
দক্ষিণাঞ্চলে পরিবেশ অধিদপ্তর কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে শত শত অবৈধ ইটভাটা সক্রিয় হয়ে উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব ভাটায় কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে। লোক দেখানো মাঝে মধ্যে দু’একটি অভিযান চালিয়ে নিজেদের দায়িত্ব সারছে পরিবেশ অধিদপ্তর। ফলে অবৈধ ভাটা মালিকরা নির্বিগ্নে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। 

জানা গেছে, বরিশাল বিভাগে কমপক্ষে ৫০০ অবৈধ ইটভাটা রয়েছে, যার বড় একটি অংশ নদীবেষ্টিত চরাঞ্চল ও দুর্গম এলাকায় অবস্থিত। বিশেষ করে বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলাতে শতাধিক অবৈধ ভাটার অস্তিত্ব রয়েছে। এসব ভাটার অধিকাংশতে কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে বনের কাঠ। ব্যবহার করা হচ্ছে কৃষি জমির উর্বর মাটি। পরিবেশ আইনের তোয়াক্কা না করে নদীতীর-সংলগ্ন এলাকা এবং কৃষিজমিতে গড়ে ওঠা এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে স্থানীয়রা।

পরিবেশ অধিদপ্তরকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর ইটভাটা চালানোর পেছনে গোপন লেনদেনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ ভাটা মালিকেরা। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে নদীভাঙনের পর নতুন স্থানে ড্রাম চিমনির ভাটা চালু হয়েছে। অভিযোগ আছে,পরিবেশ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করেই চলছে এসব ভাটা। যার কারনে অবৈধ বাটার বিরুদ্ধে দৃশ্যমান কোন অভিযান পরিচালনা করা হয় না।

অবশ্য নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকলেও ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে সম্প্রতি বাবুগঞ্জ, উজিরপুর ও মুলাদীতে অভিযান চালিয়ে ৭টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। নিজস্ব ম্যাজিস্ট্রেট পদায়ন সাপেক্ষে বা ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট আসা সাপেক্ষে সামনে আরও কয়েকটিতে অভিযান চালানোর কথা জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল আঞ্চলিক শাখা সূত্র জানায়, অবৈধ ভাটা মালিকরা প্রকাশ্যে কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলছেন, যা উদ্বেগজনক। প্রভাবশালী ও ঘুষের বিনিময়ে যদি লোকালয়ে অবৈধ ইটভাটা চলতে দেওয়া হয়, তবে কৃষিজমি ও জনস্বাস্থ্য গুরুতর হুমকিতে পড়বে। 

এসব অস্বীকার করে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, তাদের হিসাবে দুইশর কিছু বেশি অবৈধ ইটভাটা রয়েছে। দপ্তরটিতে বরিশালের একমাত্র ম্যাজিস্ট্রেট পদটি দীর্ঘদিন ধরে শূন্য। গত এপ্রিলে আগের ম্যাজিস্ট্রেট বদলি হওয়ার পর কাউকে পদায়ন করা হয়নি। ফলে জেলা প্রশাসনের কাছে আবেদন করে সময়মতো ম্যাজিস্ট্রেট না পাওয়ায় মৌসুমের শুরুতে নিয়মিত অভিযান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

1

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

2

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

3

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

4

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

5

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

6

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

7

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

8

পঞ্চগড়ে ৭০ বস্তা সার জব্দ

9

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

10

মাসে ৩ লাখ গাছ বিক্রি করেন মেহেদী

11

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

12

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

13

এয়ার ফ্লো মেশিন বিতরণ

14

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

15

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

16

লেবুতে শাহিনের ভাগ্য বদল

17

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

18

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

19

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

20