কৃষি সময়
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

যশোর সংবাদদাতাঃ

সখ থেকে মাছ চাষাবাদে নেমে ব্যাপক সফলতা পেয়েছেন মো.আব্দুল্লাহ নামে এক উদ্যোক্তা। তিনি মাত্র দুটি রঙিন মাছ কিনে বাড়িতে চাষাবাদ শুরু করে পান সফলতা। সেই থেকে শুরু এখন বাড়িতে ৫৬টি হাউজ আর একটি পুকুরে ২২ প্রজাতির রঙিন মাছ চাষাবাদ করছেন। যার মাধ্যমে আয় করছেন মোটা অংকের টাকা। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল উদ্যোক্তা হিসাবে। তিনি যশোরের কেশবপুর উপজেলার মাগুরখালী গ্রামের বাসিন্দা। 

জানা যায়,আট বছর আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে দুটি রঙিন মাছ কিনে বাড়ির পুকুরে ছেড়েছিলেন আব্দুল্লাহ। ডিম ছেড়ে সংখ্যা বাড়তে থাকলে এ চাষাবাদে তার আগ্রহ বাড়তে থাকে। পরর্বতীতে পানির ট্যাংক, ড্রাম, মাটির নান্দা, হাঁড়ি ও কলস ব্যবহার করে মাছ রাখার ব্যবস্থা করেন তিনি। পাশাপাশি নতুন নতুন প্রজাতির রঙিন মাছ সংগ্রহের আগ্রহও বাড়তে থাকে। এখন বাড়ির উঠানের পাশে ৫৬টি হাউজ ও একটি পুকুরে প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ চাষ এবং প্রজনন করছেন তিনি।

বর্তমানে তার খামারে ফাইটার ফিশ, গোল্ডফিশ, কই কার্প, কমেট, মিঙ্ গাপ্পি, ব্ল্যাক মন্টেলসহ প্রায় ২২ প্রজাতির রঙিন মাছ রয়েছে। 

আবদুল্লাহর ভাষায়, শুরুর দিকে মাছ উৎপাদন করলেও সেগুলো কীভাবে বাজারজাত করবেনÑ তা বুঝে উঠতে পারছিলেন না। পরে এক বড় ভাইয়ের পরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মাছের ছবি ও ভিডিও প্রকাশ করতে শুরু করেন। ধীরে ধীরে অনলাইননির্ভর বিক্রয় ব্যবস্থাই তার ব্যবসার অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে। এখন দেশের বিভিন্ন স্থানে তিনি মাছ বিক্রি করেন। এর মাধ্যমে প্রতি মাসে ভাল টাকা আয় করছেন। যার মাধ্যমে নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 

তার এই সাফল্য দেখে তরুণরাও রঙিন মাছ চাষে আগ্রহী হয়েছেন। তরুণদের এই আগ্রহের পেছনে সম্ভাবনাও দেখছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।

কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, অল্প জায়গায় এ মাছ চাষ করা সম্ভব এবং বাজারেও এর ভালো চাহিদা রয়েছে। বাড়ির আঙিনা বা অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে রঙিন মাছ চাষ করলে কর্মসংস্থানের পাশাপাশি ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

1

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

2

বেগুন চাষে মাঈনের সাফল্য

3

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

4

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

5

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

6

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

7

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

8

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

9

বজ্রপাত রোধে তালবীজ বপন

10

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

11

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

12

তিন বিভাগে বন্যার শঙ্কা

13

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

14

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

15

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

16

পুকুরে বিষ দিয়ে ৯০ মন মাছ নিধন

17

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

18

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

19

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

20