কৃষি সময়
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

কৃষি সময় ডেস্কঃ মৌলভীবাজারে বার্ড পার্কে এমু ও উটপাখির ডিম দেখতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত এ পার্কে পাখিরা ডিম দিয়েছে। 

বার্ড পার্ক সূত্র জানায়, দেশের একমাত্র বার্ড পার্ক হচ্ছে এটি। পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমু রয়েছে আলাদা খাঁচায়। সম্প্রতি উটপাখি দুটি ও এমু পাখি একটি ডিম দেয়। এর মধ্যে উটপাখির ধূসর রঙের দুটি এবং এমুর একটি সবুজাভ-নীলচে রঙের ডিম বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিশাল পাখিগুলোর ডিম দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

জানা যায়, উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি। পূর্ণবয়স্ক একটি উটপাখির উচ্চতা আট থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। ভারী শরীরের কারণে ডানা থাকলেও এরা উড়তে পারে না, তবে ঘণ্টায় প্রায় ৭০ কিমি বেগে দৌড়াতে সক্ষম। উটপাখির একটি ডিমের ওজন দেড় কেজির বেশি হয়, যা প্রায় দুই ডজন দেশি মুরগির ডিমের সমান। এরা মূলত আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলে বসবাস করে।

অন্যদিকে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি এমুর আদি নিবাস অস্ট্রেলিয়ায়। উড়তে অক্ষম এই পাখির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট এবং ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্ত্রী এমু সাধারণত গাঢ় সবুজ বা নীলাভ-সবুজ রঙের আকর্ষণীয় ডিম পাড়ে, যার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। উটপাখির ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও এমুর ডিমে পুরুষ পাখি নিজেই তা দিয়ে থাকে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী বলেন, পার্কে উটপাখি ও এমুর ডিম দেওয়ার ঘটনাটি অত্যন্ত আনন্দের। আমাদের পার্কে অনেক প্রজাতির পাখি ও প্রাণী আছে। আমরা কৃত্রিম উপায়ে বা প্রাকৃতিক নিয়মে এসব ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তোলার আশা করছি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ডিমগুলো বর্তমানে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

1

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

2

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

3

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

4

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

5

বরেন্দ্রে ১৭ জাতের দেশি কলার বিস্তার

6

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

7

সৌর সেচে অনাবাদি জমিতে আউশ আবাদ

8

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

9

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

10

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

11

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

12

সামাজিক বনায়নের গাছ কেটে হরিলুট

13

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

14

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

15

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

16

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

17

১০ অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা

18

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

19

৪৮ হাজার কেজি সার জব্দ

20