কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

কৃষি সময ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে দুটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।

পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে অবহিত করলে তিনি বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বনবিভাগের সদস্যদের যৌথ অভিযানে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট। 
এদিকে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর সদস্যরা। উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সাপ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অজগর সাপগুলো বনে অবমুক্ত করা হবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

1

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

2

সুপারি চাষে সমৃদ্ধ গ্রামীণ অর্থনীতি

3

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

4

ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

5

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

8

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

11

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

12

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

13

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

14

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

15

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

16

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

17

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

18

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

19

কুমিরের কামড়ে বৃদ্ধ আহত

20