কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

কৃষি সময় ডেস্কঃ 
রংপুরের পীরগাছায় এক কৃষককের জমির ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষককের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার উপজেলার উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকের নাম মো.শফিকুল ইসরাম। 

জানা যায়,ওই কৃষক তার ৪৪ শতক জমিতে পেঁপে গাছ লাগান। যা থেকে পেঁপে তুলে তিনি বিক্রি করছেন। বুধবার রাতে দুর্র্বৃত্তরা রাতের আধারে তার জমির ৪১০টি ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে যায়। বৃহস্পতিবার সকালে তিনি খেতে গিয়ে গাছগুলো কাটা দেখেতে পান। এতে ওই কৃষককের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পেঁপে গাছ কাটার ঘটনাটি সত্য। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে কোনো সিসি ক্যামেরাও ছিল না। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় এলাকার কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) যাচাই করব। এ জন্য কিছুটা সময় লাগবে। ঘটনায় ক্ষতিসাধনের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

1

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

2

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

3

১৩৪ বস্তা সার উদ্ধার

4

পর্যটন শহরের প্রবেশদ্বারে ময়লার ভাগাড়

5

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

6

কানসাট আম বাজার এখনো জমজমাট

7

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

8

বেড়ার শুশুক অভয়ারণ্য বিলুপ্তির পথে

9

বৃষ্টির অভাবে আমন মাঠ ফেটে চৌচির

10

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

11

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

12

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

13

দুই শতাধিক লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

14

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

15

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

16

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

17

বলদা খাল এখন ময়লার ড্রেন

18

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

19

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

20