কৃষি সময় ডেস্কঃ
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেসহ দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে ১৭টি বেহুন্দী জাল, ৪টি উইংস, ২টি ডেরিক ও ৪টি ট্রলডোর জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। আটক বোট দুটি পাথরঘাটার মাসুম কোম্পানির মালিকানাধীন এফবি তরিকুল ইসলাম-৩ ও এফবি তরিকুল ইসলাম-৭।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, ট্রলিং সরঞ্জাম ও আটক জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কৃ/স/জয়