কৃষি সময়
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাটি ছাড়াই সবজির চারা

নরসিংদী সংবাদদাতাঃ 
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে মাটি ছাড়া নারিকেলের ছোবড়ার গুঁড়া বা কোকোপিট ব্যবহার করে সবজি চারা উৎপাদন করা হচ্ছে। রোগবালাইয়ের ঝুঁকি কমানো এবং সুস্থ-সবল চারা উৎপাদনের এ পদ্ধতি স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন অঞ্চলে এ চারার ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ চারা যাচ্ছে বিভিন্ন এলাকায়। 

কৃষি কর্মকর্তাদের মতে, মাটির পরিবর্তে জীবাণুমুক্ত কোকোপিট ব্যবহারের ফলে মাটিবাহিত রোগের ঝুঁকি কমানো সম্ভব। স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তা মো. আল আমিন মিয়া বললেন,কোকোপিটে নিয়ন্ত্রিত আর্দ্রতা ও সুষম পুষ্টি নিশ্চিত করা গেলে চারা সুস্থভাবে বেড়ে ওঠে। ট্রে থেকে চারা তোলার সময় শিকড় অক্ষত থাকায় জমিতে রোপণের পরও গাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঝুঁকি কমে।

রায়পুরায় মাটি ছাড়া এ পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে উৎপাদিত হচ্ছে টমেটো, মরিচ, বেগুন, পেঁপেসহ বিভিন্ন সবজির চারা। এ চারা মানে ভাল দামে কম। চাষাবাদে ভালফলন মেলায় দ্রুত চাষীদের মাঝে সারা ফেলেছে। 
উপজেলার দুর্গম বাঁশগাড়ী ইউনিয়নে প্রায় ৪০০ বর্গমিটারের একটি পলিশেডে দুই বছর ধরে তিনি চারা উৎপাদন করছেন আওলাদ হোসেন নামে এক কৃষক। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ পদ্ধতিতে বাণিজ্যিক নার্সারি গড়ে তুলেছেন তিনি। কৃষক আওলাদ হোসেন। তার উৎপাদিত চারার মান ভালো হওয়ায় এখন বাঁশগাড়ী ছাড়াও দূর-দূরান্তের কৃষকরা তার নার্সারি থেকে চারা কিনতে আসছেন। এই চারা বিক্রি করে তিনি এখন ভাল টাকা আয় করছেন। 

আওলাদ হোসেন জানান,শুরুতে এ পদ্ধতিতে চারা উৎপাদন নিয়ে অনেকের সংশয় ছিল। তবে চারা নিয়ে চাষাবাদ করে চাষীরা ভাল ফলাপল পাওয়ায় দ্রুত তার পরিচিতি বেড়েছে। এখন প্রচুর চারা বিক্রি করছেন। স্থানীয় সহ বিভিন্ন এলাকা তার কাছে চারা নিতে আসছেন। এর মাধ্যমে তিনি বেশ লাভবান হচ্ছেন। 

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের মতে, মাটিবাহিত ক্ষতিকর কৃমি ও ছত্রাকের আক্রমণ থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত চারা উৎপাদনে এ প্রযুক্তি কার্যকর। প্রতিকূল আবহাওয়ায়ও নিরাপদ চারা উৎপাদনের সুযোগ তৈরি হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

1

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

2

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

3

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

4

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

5

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

6

মতিনের সবজি বিপ্লব

7

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

8

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

9

ভারত থেকে আসা ১১.৫০০ টন চাল ফেরত যাচ্ছে

10

ভেষজ উদ্ভিদে দুই গ্রামের কোটি টাকার বাণিজ্য

11

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

12

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

13

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

14

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

15

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

16

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

17

উদ্বোধনের পরেই বন্ধ বর্জ্য শোধনাগার

18

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

19

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

20