কৃষি সময়
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

চাঁদপুর সংবাদদাতাঃ 
চাঁদপুর ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাট আবার সরগরম হয়ে উটেছে। টানা ২২ দিনের মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা শেষে  মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছে জেলেরা। তারা ইরিশ মাছ নিয়ে ঘাটে ফেরায় আড়তগুলো ক্রেতা-বিক্রেতার পদচারনায় জমে উঠেছে। 

নিষেধাজ্ঞার এই লম্ব সময় চাঁদপুরের আড়তগুলোতে এক প্রকার নিরবতা নেমে এসেছিলো। জেলেদেও হাতে কাজ না থাকায় তারা অরস সময় কাটিয়েছেন। মাছ না ধরায় অনেকের পরিবার অতি কষ্টে দিনাতিপাত করেছেন। 

শুক্রবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাছ ধরার ট্রলারে করে ইলিশ আসতে শুরু করেছে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকেরা। ঝুড়িতে করে ট্রলার থেকে ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। পরে আড়তদার ও ব্যবসায়ীরা হাঁকডাকের মাধ্যমে ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছেন।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানিয়েছেন, প্রথম দিনেই ঘাটে ইলিশের সরবরাহ আসায় তারা খুশি। প্রতিদিন এভাবে মাছের সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা করছেন। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কিছুটা কম।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানিয়েছেন, ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর মাছঘাটে আবারও ইলিশ কেনাবেচা শুরু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রলারে প্রায় ১ হাজার মণ ইলিশের সরবরাহ পাওয়া গেছে। সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়তে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

1

৬০০ শিম গাছ কেটে দিল দুর্বৃত্তরা

2

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

3

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

4

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

5

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

6

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

7

শোলমারী নদী এখন মরা খাল

8

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

9

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

10

লবণাক্ত জমিতে ধানে বাম্পার ফলন

11

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

12

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

13

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

14

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

15

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

16

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

17

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

18

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

19

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

20