কৃষি সময়
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

কৃষি সময় ডেস্কঃ 
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের শেষ ঝিনিয়ার বিলে স্বেচ্ছা শ্রমে খাল খনন ও পরিষ্কার করেছেন স্থানীয়রা।

শুক্রবার স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এ খাল খনন করা হয়। খাল খনন কাজে দুই শতাধিক স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জানা যায়,গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের মাঝামাঝি ঝিনিয়ার বিলে প্রায় ৩০০ একর আবাদি জমি রয়েছে। এই বিলে শুকনো মৌসুমেও জলাবদ্ধতা থাকে। এর ফলে ওইসব জমিতে প্রতিবছর ফসল উৎপাদন ব্যাহত হয়। বিশেষ করে প্রতি বছর ইরি বোরো মৌসুমে একটু বৃষ্টি হলেও জলাবদ্ধতার কারণে অত্র এলাকার কৃষকদেরকে পানির মধ্যে ধান কেটে নিয়ে আসতে হয়। এতে করে কৃষকরা যে ফসল উৎপাদন করে তাতে লাভের চেয়ে লোকসান গুনতে হয় বেশী।

সূত্র আরও জানায়, শুধু বোরো মৌসুমে নয়, আমন মৌসুমেও জলাবদ্ধতার কারণে চাষাবাদ ব্যাহত হয়। এই জলাবদ্ধতা নিরসনে এলাকার কৃষকরা পূর্বের যে খালটি রয়েছে সেখানেই এই খাল খনন ও পরিষ্কার করেন।

স্থানীয় কৃষক আব্দুস ছালাম বলেন, বিভিন্ন দপ্তরে খালটি খনন করার জন্য একাধিকবার লিখিতভাবে জানিয়েও কাজ হয়নি। তাই নিজেরাই খাল খনন করতে বাধ্য হয়েছি। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ শতাধিক পাখি অবমুক্ত

1

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

2

নার্সারির গ্রাম বাসুদেবপুর

3

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

4

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

5

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

6

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

7

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

8

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

9

ইউএনওর কার্যালয় এখন পাখিদের আবাসস্থল

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

12

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

13

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

14

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

15

দুম্বা পালনে রবিউলের সফলতা

16

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

17

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

18

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

19

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

20