কৃষি সময়
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ 
ময়মনসিংহে অবৈধভাবে সার মজুত করায় এক বিক্রেতাকে এক মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড  দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে সোমবার এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্ত সার বিক্রেতার নাম নূর-এ আলম। সে তিনটি গোডাউনে ৩১ হাজার ৮০০ কেজি সার মজুত করেছিলেন।

দণ্ডপ্রাপ্ত নূর-এ-আলম উচাখিলা এলাকার ফজলুল হকের ছেলে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা|

জানা যায়, নূর-এ-আলমের তিনটি গোডাউনে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার মজুত পাওয়া যায়। এর মধ্যে ইউরিয়ার ৩৯১ বস্তা, ডিএপির ১৬০ বস্তা ও এমওপির ৮৫ বস্তা ছিল। প্রতিটি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট ৬৩৬ বস্তা বা ৩১ দশমিক ৮ টন সার মজুত করা হয়েছিল।

নূর-এ-আলমের খুচরা সার বিক্রির বৈধ লাইসেন্স থাকলেও অভিযানের সময় তার প্রতিষ্ঠানে সার বিক্রির কোনো ক্যাশ মেমো পাওয়া যায়নি। একই সঙ্গে মজুতের হিসাব সংবলিত রেজিস্টারও সংরক্ষণ করা হয়নি। এসব অনিয়মের কারণে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ ধারায় তাকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, নূর-এ-আলমের দোকানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

1

হালদা হবে ‘বায়োস্ফিয়ার রিজার্ভ

2

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

3

সরকারকে বিপদে ফেলতে পিক সিজনে নতুন সার ডিলার নীতিমালা জারি

4

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

5

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

6

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

7

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

8

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

9

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

10

ভেষজ উদ্ভিদে দুই গ্রামের কোটি টাকার বাণিজ্য

11

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

12

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

13

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

14

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

15

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

16

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

17

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

18

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

19

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

20