কৃষি সময়
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের গুড়!

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় খেজুর গাছের রস ছাড়াই গুড় তৈরি করা হচ্ছে। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রঙ, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত কেজি গুড়। এসব গুড় ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে। যা খেয়ে মারাত্নক সব রোগে আক্রান্ত হচ্ছে সাধারন মানুষ। 

জানা যায়, রাজশাহীর চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এলাকায় এ ধরনের কারখানার বিস্তার ঘটেছে। একইভাবে পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকাতেও তৈরি হচ্ছে রাসায়নিক মিশ্রিত গুড়। শীত মৌসুমের শুরুতেই এক শ্রেণির মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া করে ভেজাল গুড় কারখানা চালু করেন।

চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক জায়গায় বাড়ির আঙিনায় প্রকাশ্যেই চলছে গুড় তৈরির কাজ। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির রস, কাপড়ের রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। নির্দিষ্ট প্রক্রিয়ায় ঠাণ্ডা করার পর তৈরি গুড় বাজারজাত করা হয় ‘খেজুর গুড়’ নামে। অথচ এতে খেজুরের রসই থাকে না।

জেলার তিন উপজেলায় দেড় শতাধিক খেজুরের গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব কারখানায় খেজুরের রসের বদলে বিভিন্ন উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। প্রতিটি কারখানায় এক রাতেই উৎপাদন হচ্ছে ২০০ থেকে ৩০০ কেজি গুড়।

প্রকৃত খেজুরের গুড় তৈরির সঙ্গে যুক্ত কয়েকজন কারিগর জানান, নানা কারণে আগের মতো খেজুরগাছে রস পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় উৎপাদনও কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে খেজুরের গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে।

গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা ও ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষে পরদিনই আবার চালু হয় এসব কারখানা। ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি।

তবে প্রতিবছর জেলায় খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত বাড়ছে অস্বাভাবিক হারে। পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন সেখানে বিক্রির জন্য আনা হয় ১০০ থেকে ১১০ টন গুড়। সপ্তাহে দুই দিন বড় হাট বসে। ওই দুই দিন গুড়ের সরবরাহ বেড়ে দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে। এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়।

বাঘা উপজেলার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলাম বলেন, আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যতটুকু গুড় তৈরি করি, অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে তা কিনে নিয়ে যান। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, রাজশাহী অঞ্চলের গাছিরা ইতিমধ্যে গাছের পরিচর্যা শুরু করেছেন। শীত ঘনিয়ে আসলে রস আরও মিষিট হবে। এখনকার রস মিষ্টি না। এরপর গুড় উৎপাদন শুরু হবে। সাধারণত ডিসেম্বরের শুরু থেকে বাজারে খেজুরের গুড় পাওয়া যাবে। খেজুরের রস ও গুড়ের উৎপাদন এবং বিপণন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় কান্দি পদ্ধতির চাষাবাদ মিলছে সফলতা

1

যমুনার চরে শসা চাষে বাজিমাত

2

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

3

শিমের ভালো দামের আশায় কৃষকরা

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

6

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

7

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

8

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

9

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

10

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

11

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

12

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

13

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

14

একই জমিতে চার ফসলের স্বপ্ন

15

অভিযোজন অর্থায়ন নিয়ে মতভেদ কপ-৩১ কৃষক-নারী ও বাস্তুচ্যুত মান

16

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

17

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

18

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

19

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

20