কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
তরমুজ চাষাবাদে ব্যাপক সাফল্য পেয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন নামে এক তরুন যুবক। ফেসবু,ইউটিউব দেখে তিনি এ চাষাবাদ করে ৮শতক জমিতে এই চাষাবাদ কে ও এলাকায় বেশ সাড়া ফেলেছেন। সফল এই চাষীর বাড়ি চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

জানা যায়, চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস নুর উদ্দীনের জমিতে প্রদর্শনী স্থাপন করেছে। এ কাজে কৃষি অফিস থেকে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ এবং নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। প্রায় ৮ শতক জমিতে দুই জাতের ৪০০টির বেশি চারা রোপণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৪০০ গাছে এক হাজারের কাছাকাছি তরমুজ ধরেছে। এর মধ্যে ৬০০টির বেশি তরমুজ জালি দিয়ে প্যাকেট করা হয়েছে। চারা রোপণের ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে তরমুজ খাওয়ার উপযোগী হয় বলে জানান চাষি। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে তার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তরমুজ বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তার। এ থেকে তিনি ভাল টাকা আয়ের স্বপ্ন দেখছেন। 

এবারই প্রথম তিনি এই চাষাবাদ করেছেন। তার জমিতে দুই জাতের মধ্যে রয়েছে ‘বিগ বাইট’ ও ‘সূর্য ডিম’। তার জমিতে গাছে গাছে বড় বড় তরমুজ ঝুলে আছে। 

তরমুজ চাষী নুর উদ্দীন বলেন, ইউটিউব ও ফেসবুক দেখে চাষে আগ্রহী হই। নতুন জাত ‘সূর্য ডিম’-এর চাহিদা বেশি। এ তরমুজ চাষে কোনো ধরনের বিষ প্রয়োগ করতে হয়নি। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পোকামাকড় দমন করছি। এ বিষয়ে কৃষি অফিস থেকে সবসময় পরামর্শ ও সহযোগিতা পেয়েছি। পরিচর্যা ও পরিশ্রমের ফলে গাছ ও ফলন ভালো হওয়ায় এখন অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন। 

রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার বলেন,গ্রীষ্মকালীন তরমুজসহ উচ্চমূল্যের ফসল চাষে আগ্রহী কৃষকদের আমরা উৎসাহ দেওয়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। একই জমিতে প্রচলিত ফসলের বাইরে নতুন ও লাভজনক ফসলের সম্ভাবনা তৈরি করাই কৃষি বিভাগের এ উদ্যোগের মূল লক্ষ্য। গ্রীষ্মকালীন তরমুজের মতো উচ্চমূল্যের ফসল সফলভাবে চাষ করা গেলে রাঙ্গুনিয়ার কৃষকদের আয় বাড়ানোর নতুন পথ তৈরি হতে পারে। নুর উদ্দীনের জমিতে এখনো ফসল তোলার সময় হয়নি। তবে সবুজ লতার ফাঁকে বেড়ে ওঠা তরমুজগুলো এরই মধ্যে জানান দিচ্ছে- রাঙ্গুনিয়ার প্রচলিত কৃষির পাশাপাশি নতুন ধরনের উচ্চমূল্যের ফসল চাষের সম্ভাবনাও তৈরি হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

1

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

2

মাছের আঁশ বেচে আয় জেলে পরিবারের

3

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

4

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

5

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

6

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

7

হরিণের মাংস সহ আটক এক

8

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

9

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

10

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

11

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

12

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

13

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

14

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

15

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

16

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

17

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

18

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

19

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

20