কৃষি সময়
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসময়ে তরমুজ চাষে নতুন সম্ভাবনা

নীলফামারী সংবাদদাতাঃ 
নীলফামারীতে অসময়ের তরমুজ চাষাবাদে কৃষকদের ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সদর উপজেলায় ওমর আলী নামে এক কৃষক ৩ বিঘা জমিতে তরমুজ চাষাবাদ করে ভাল লাভবান হয়েছেন। তার দেখাদেখি অন্য কৃষকরাও এখন তরমুজ চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগ থেকে সব কৃষকদের প্রয়োজনীয় পরার্মশ ও সহযোগীতা দেয়া গেলে উচ্চ মূল্যের এই চাষাবাদ থেকে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

নীলফামারী সদর উপজেলার পূর্ব ডাঙাপাড়া এলাকার কৃষক ওমার আলী ইউটিউবে ভিডিও দেখে আগ্রহ নিয়ে তার ৩ বিঘা জমিতে ‘কিং সুগার’ ও ‘সূর্য ডিম’ জাতের তরমুজের চাষাবাদ করেন। লতানো গাছে ভরে গেছে তার পুরো জমি। দুর থেকে দেখলে মনে হবে তার জমিতে মাচায় ঝুলছে লাউ-কুমড়া। কিন্তু কাছে গেলেই দেখা মিলবে ভিন্ন চিত্র। সবুজ পাতার ফাঁকে মাচায় জাল দিয়ে তৈরি ব্যাগে ঝুলছে হলুদ, সবুজ ও ডোরাকাটা রসালো তরমুজ। তার জমিতে সারি সারি রোপন করা ৬ হাজার গাছের মাচায় ঝুলে থাকা বাহারি রঙের এসব তরমুজ। জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মাচায় ঝুলে থাকা তরমুজের সারি তৈরি করেছে ব্যতিক্রমী এক কৃষিচিত্র। গাছের গোড়া ও মাচার আশপাশে নিয়মিত পরিচর্যা করছেন ওমর আলী। গাছের বর্তমান অবস্থা দেখে ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে তরমুজ সংগ্রহ করে বাজারজাত করবেন। সবকিছু ঠিক থাকলে উৎপাদিত তরমুজ বিক্রি করে খরচ বাদে প্রায় ৬ লাখ টাকা লাভের আশা করছেন এই কৃষক। যা দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন। প্রচলিত ফসলের বাইরে নতুন এই চাষে সম্ভাবনা দেখছেন এলাকার কৃষকরা|

তরমুজ চাষী ক ওমর আলী বলেন, ৩ বিঘার মধ্যে দুই বিঘা জমিতে কিং সুগার এবং এক বিঘায় সূর্য ডিম জাতের তরমুজ চাষ করেছি। দুই জাত মিলিয়ে ৬ হাজার চারা রোপণ করেছি। বর্তমানে গাছের বয়স ৬০ দিন। আশা করছি, ৭০ দিনের মধ্যে তরমুজ সংগ্রহ করতে পারব। ৩ বিঘা জমিতে তরমুজ চাষ করতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। প্রতি বিঘায় খরচ পড়েছে প্রায় এক লাখ টাকা। ছয় হাজার তরমুজের জন্য ৬ হাজার নেট ব্যাগ ব্যবহার করেছি। প্রতিটি তরমুজের ওজন গড়ে ৩ কেজি হলে মোট ১৮ হাজার কেজি তরমুজ উৎপাদন হতে পারে। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করতে পারলে প্রায় ৯ লাখ টাকার তরমুজ বিক্রি হবে। খরচ বাদে ৬ লাখ টাকা লাভের আশা করছি।

স্থানীয় কৃষক জগদীশ রায় বলেন, এখানে নতুন ধরনের তরমুজ চাষ হতে দেখে আমরা অবাক হয়েছি। আগে এসব জমিতে ভুট্টা, গম, পাট ও ধানসহ বিভিন্ন ফসল চাষ করা হতো। কিন্তু এভাবে মাচায় তরমুজ চাষ আগে দেখিনি। ক্ষেতের অবস্থা ও ফলন দেখে আমাদেরও এই তরমুজ চাষ করার আগ্রহ তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে, এটি লাভজনক ফসল হতে পারে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, ওমর আলী অসময়ে তরমুজ চাষ করেছেন। বর্তমানে বাজারে এ তরমুজের চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় কৃষক ভালো দামে তরমুজ বিক্রি করতে পারবেন। পাশাপাশি ভোক্তারাও তুলনামূলক ভালো দামে তাজা তরমুজ কিনতে পারবেন। আমরা ইতোমধ্যে তরমুজের খেত পরিদর্শন করেছি। তাকে চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ফলন পেতে পারেন। নিজস্ব উদ্যোগে নতুন এই ফল চাষে তার প্রচেষ্টা প্রশংসনীয়। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

1

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

2

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

3

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

4

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

5

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

6

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

7

মাশরুম চাষে রাজিবের সাফল্য

8

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

9

বন্যাকবলিত পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

10

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

11

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

12

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

13

বিষ প্রয়োগে নদীর মাছ মারা অভিযোগ

14

পোল্ট্রি,ডেইরি,হিমাগার খাতে ৬০ হাজার কোটি টাকার ঋণ দেবে ব্যা

15

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

16

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

17

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

20